@.purple.queen84: আজকে একটা মহিলা জিজ্ঞেসা করেছিল তুমি কই থাক। তারপর আমি আমার ননদের বাসা দেখিয়ে বলছি যে আমি নিঝুম আপুদের বাসায় আসছি। উনি ভাবছে আমি নিঝুম আপুর বোন। তো উনি সন্ধ্যার এসে নিঝুম আপুকে বলতেছে তোমার বোনকে বিয়ে দিবে ডাকো একটু দেখি। তখন আপু আমাকে মজা করে বলছে তোমাকে দেখতে আসছে চলো চলো বড়লোক আছে ভালোই টাকা দিবে। তখন আমিও আপুর সাথে তাল মিলিয়ে বলেছি চলেন তাহলে পরে ওনাকে বলে দিবেন এখন বিয়ে দিবো না।😁🙌 আপু তো পুরাই অবাক হয়ে গেছে আমি কি বলতেছি। তো আপু বলতেছে তুমি কি নিজের হুসে আছো আইয়ান জানলে দুইডারে মাইরা ফেলবে। আমি বলেছি আরে জানবে না উনার আসতে আসতে ৯টা-১০টা বেজে যাবে ততসময়ে এই মহিলা চলে যাবে। এক পর্যায়ে আমি সত্যি সত্যি ওই মহিলার সামনে গিয়ে সালাম দিছি উনি আমাকে একটু দেখে নামটাম জিজ্ঞাসা করে ২০০০ টাকা দিয়ে গেছে। এই টাকা নিয়ে আমরা কালকে ঘুরতে যাবো। কিন্তু এখন যদি জামাই বেডা জেনে যায় তখন কি হবে-!!🥲🙏