@mmdshuvo.net: অধিকারহীন ভালোবাসা তোমাকে ভুলে যাওয়ার সাধ্য আমার নেই, আবার জোর করে ধরে রাখার সাধ্যও আমার নেই। তাই দূরত্ব মেনে নিয়েও নীরবে তোমাকেই ভালোবেসে যাই। তোমাকে ভালোবাসতে কারও অনুমতির প্রয়োজন হয় না। ভালোবাসা তো হৃদয়ের ভাষা, কোনো শর্তে বাঁধা কোনো সম্পর্ক নয়। তুমি যদি কখনো ফিরে না-ও আসো, তবু আমার অনুভূতিগুলো মিথ্যে হবে না। কারণ ভালোবাসা পাওয়ার নামই শুধু ভালোবাসা নয়, ভালোবাসা হলো— কোনো অধিকার ছাড়াই একজনকে আজীবন নিজের প্রার্থনায় রেখে দেওয়া। তাই তোমাকে ভুলে যাওয়ার সাধ্য আমার নেই, আবার জোর করে ধরে রাখার সাধ্যও আমার নেই। শুধু নীরবে ভালোবেসে যাওয়ার জন্য কারও অনুমতিরও প্রয়োজন নেই। ~ শুভ (নক্ষত্র) ✍️