@mohammad.bellal78: হযরত ওমর (রাঃ) এর খেলাফত কালে এক গায়ক ছিল। লোকটি গোপনে গোপনে গান গেয়ে নিজের মনোরঞ্জন করতো, পাশাপাশি অন্যদেরকেও গান শুনাতো। তার গান শুনে মানুষ তাকে পয়সা দিতো। তার কন্ঠ ছিল তার পূঁজি। আর এ কারণে সে জীবনে অন্য কোন পেশায় নিজেকে যুক্তও করেনি। এভাবেই কাটছিলো তার জীবন। কিন্তু সারা জীবন তো আর গলা থাকে না। এক সময় সে বৃদ্ধ হলো। সুরের আকর্ষণ শেষ হয়ে গেলো। এখন আর কেউ তার গান শোনে না, পয়সা দেয় না। মুদ্রার উলটো পিট দেখতে শুরু করলো সে। অনাহারে-অর্ধাহারে জীবন কাটতে লাগলো তার। একদিন লোকটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জান্নাতুল বাকীর এক ঝোঁপের আড়ালে বসে বলতে লাগলো- ‘হে আল্লাহ! আমার সুরেলা কণ্ঠ ছিল। আমার গান শুনে মানুষ আমাকে পয়সা দিত। আমি তা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতাম। এখন বার্ধক্যের কারণে কণ্ঠ শেষ হয়ে গেছে। কেউ আমার গানও শোনে না, টাকাও দেয় না। তুমি তো সকলের কথাই শুনে থাকো, আমার ফরিয়াদও শোনো। আমি দুর্বল হয়ে পড়েছি, আমার শক্তি শেষ হয়ে গেছে। হে রাব্বুল আলামীন, হে রব্বে কাবা, একথা সত্য যে, আমি তোমার অবাধ্য। তবু তুমি আমার অভাব দূর করে দাও, আমার প্রয়োজন মিটিয়ে দাও’। হযরত ওমর (রাঃ) সেই সময় মসজিদে শুয়ে ছিলেন। হঠাৎ তার কানে আওয়াজ আসলো- ‘আমার বান্দা আমাকে ডাকছে, তুমি গিয়ে তাকে সাহায্য করো। জান্নাতুল বাকীতে এক ফরিয়াদি আছে, তুমি তার প্রয়োজন পূরণ করে দাও’। এ কথা শুনে হযরত ওমর (রাঃ) খালি পায়েই ছুটে চললেন। সেখানে গিয়ে দেখলেন, এক বৃদ্ধ ঝোপের আড়ালে বসে আছে। বৃদ্ধ হযরত ওমরকে দেখে উঠে পালাতে উদ্যত হলো। কিন্তু হযরত ওমর (রাঃ) তাকে কাছে ডাকলেন। নিজের কাছে এনে বললেন- ‘আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। আর বলা হয়েছে আমি যেনো তোমার প্রয়োজন পূরণ করে দেই’। লোকটি থমকে গিয়ে বললো- ‘আপনাকে কে পাঠিয়েছেন’? হযরত ওমর (রাঃ) বললেন- ‘তুমি যার কাছে ফরিয়াদ করছো, তিনিই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন’। একথা শুনে লোকটি কান্নায় ভেঙে পড়লো। তার দু’চোখ বেয়ে নেমে এলো অশ্রুর ফোয়ারা। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো- ‘হে আল্লাহ! আমি সত্তরটি বছর তোমার নফরমানি করেছি। এই দীর্ঘ সময়ে একটিবারও তোমাকে স্মরণ করিনি। আর এখন যখন করলাম, নিজের পেটের খাতিরে করলাম। কিন্তু তার পরও তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। আমার প্রয়োজন মিটানোর জন্য আমিরুল মুমিনীনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো! হে আল্লাহ! আমি নফরমানকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও’। একথা বলতে বলতে লোকটি কান্নায় ভেঙ্গে পড়লো আর এ অবস্থাতেই সে পরলোক গমন করলো। হযরত ওমর (রাঃ) তার দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং তার জানাযার নামাজের ইমামতি করেন। সুবহান আল্লাহ! তাই আমাদের সকলের উচিত আমাদের গোনাহকে ক্ষমার অযোগ্য না ভেবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে নিজেদের সমর্পণ করা এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা ইস্তেগফার করা। কেনোনা, তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে, কিন্তু মৃত্যুর দরজা তওবার জন্য অপেক্ষা করে না।#foryoupage #ইসলামিক_ভিডিও_🤲🕋🤲 #প্লিজ সবাই সাপোর্ট করবেন#সৌদি_প্রবাসী🇧🇩💓🇸🇦
Mohammad Bellal
Region: SA
Thursday 06 August 2026 17:52:20 GMT
Music
Download
Comments
sadha kasful :
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
2026-08-09 16:51:24
10
বিড়ালের (দাদা) :
নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহাক্ষমাশীল🤲
2026-08-09 16:47:38
7
LEXUS USED PARTS :
Waking up crying, reading Tahajud - but why isn't Faisala coming from the sky? Is there any big mistake left somewhere?
Dear two brothers and sisters, Tahajjud is the most powerful tool of the believer. The Prophet (peace and blessings of Allaah be upon him) said, "In the last watch of the night, Allah the Great came down to the heavens of the world and proclaimed: "Who is in danger? I will rescue him. Who is in need? I will give him comfort." (Sahih Bukhari)
But have we thought, why does our prayer not reach the throne even after so many cries? Why is it stuck in the middle? In the light of the hadith, Ulama Keram speaks of two classes of people whose prayers are not accepted even after a hundred cries until they repent.
2026-08-07 07:35:31
1
md hiron khan🇧🇩🫶🇦🇪 :
amin
2026-08-21 18:54:08
0
SH FOYSAL :
শিল্পীর নাম, আর সূরার নাম কি??
2026-08-18 01:04:00
0
রেজি মির্জা :
সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ।
2026-08-19 12:14:40
1
usausa827 :
Amin
2026-08-06 19:09:02
1
Ziaur Rahman :
সুবহান আললাহ
2026-08-22 01:47:59
0
মোঃ আশিক ইসলাম :
[Sticker] আমিন
2026-08-07 02:35:38
1
Bintang htiku❤😘 :
allah amader sobaike maaf krok aminnn
2026-08-07 01:30:55
2
🌎Md Omar Faruk🌍 :
সুবাহানাআল্লাহ
2026-08-07 03:16:24
2
Piash007 :
Etar kono reference ase ??
2026-08-07 07:18:48
1
মানুষ বড়ই স্বার্থপর :
আমিন
2026-08-07 01:34:32
2
sumonahmed82655 :
আল্লাহ আপনি মহান
2026-08-08 18:26:40
1
Zahidul :
সুবহানাল্লাহ
2026-08-07 07:24:10
1
user9064017107535 :
Ameen
2026-08-06 21:42:47
1
@MD ALAMIN@ :
আমি ন
2026-08-07 07:23:02
1
★★Sd Mithun★★ :
আমিন
2026-08-20 04:01:05
0
শফিকুল ইসলাম :
এটা কোন সূরা
2026-08-19 01:53:33
0
SM SHAMEEM :
নিশ্চয়ই আল্লাহ তায়ালা পরণ দয়ালু মেহেরবান, মহাক্ষমাশীল🤲
2026-08-22 01:37:34
0
Zahirul Islam :
নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহাক্ষমাশীল🤲
2026-08-20 11:34:19
0
Rubel🌸 Hajari🫀❤️🩹 :
আমিন
2026-08-07 06:49:42
1
MD.ÀMÍÑÚR A05 :
masa allah
2026-08-09 09:48:25
1
Kmrafikrana.com :
সুবহানাল্লাহ,,,🥰❤️
2026-08-07 09:52:32
1
To see more videos from user @mohammad.bellal78, please go to the Tikwm
homepage.