👑🌺,, Ariful Islam 👑🌺 :
""কুকুরের চেয়েও নির্লজ্জ আমি, তবুও তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকি। হয়তো একবার তুমি ফিরে তাকাবে, একবার বলবে- "থাকো, যেও না।" কিন্তু তুমি কখনো তাকাওনি,,
তোমার চোখে আমি ছিলাম শুধু এক অচেনা মানুষ, আর আমার চোখে তুমি ছিলে পুরো একটা পৃথিবী। মানুষ বলে কুকুর নাকি খুব বিশ্বস্ত হয়, একবার যার কাছে একটু আদর পায় সারা জীবন তার কাছেই ফিরে আসে।
হয়তো সেই জন্যই আমি কুকুরের চেয়েও নির্লজ্জ, কারণ আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না, তবুও প্রতিদিন তোমার কাছেই ফিরে আসতাম। তোমার একটা "কেমন আছো, এই ছোট্ট কথাটার জন্য আমি কত রাত জেগে থেকেছি, কতবার ফোনের স্ক্রিনের তাকিয়ে থেকেছি-তুমি কোনোদিন বুঝোনি। তুমি ব্যস্ত ছিলে তোমার পৃথিবী নিয়ে, আর আমি ব্যস্ত ছিলাম তোমার একটা হাসি নিয়ে বেঁচে থাকতে। অনেকবার ভেবেছি চলে যাবো, নিজেকে বুঝিয়েছি, যেখানে ভালোবাসা নেই সেখানে অপেক্ষা করা বোকামি। কিন্তু মনটা তো আর কথা শোনে না,,,,বারবার তোমার কাছেই ফিরে আসে। তুমি যখন অন্য কারো সাথে হাসতে, আমি দূর থেকে দেখতাম,,,,,মুখে হাসি রাখতাম,
কিন্তু ভেতরে ভেতরে সবকিছু ভেঙে যেত। তুমি জানো না-কতটা কষ্ট লাগে যখন নিজের সবচেয়ে প্রিয় মানুষটা তোমাকে একদমই গুরুত্ব দেয় না। একটা সময় বুঝে গেলাম, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। কাউকে যতই মন থেকে ভালোবাসো, সে যদি না চায়,,তবে তোমার ভালোবাসা তার কাছে শুধুই একটা বিরক্তি হয়ে যায়। তারপরও আমি বদলাতে পারিনি আর মাঝে মাঝে মনে হয় হয়তো একদিন তুমি বুঝবে, হয়তো একদিন তুমি ফিরে এসে বলবে-"তুমি এতদিন আমার জন্যই অপেক্ষা করেছিলে, কিন্তু বাস্তবতা অন্যরকম... কিছু মানুষ শুধু ভালোবাসা দেয়, পায় না কখনো। কিছু গল্প শুধু কষ্ট হয়ে থাকে, শেষ হয় না কখনো।
2026-08-09 09:18:38