সাহিনুর রহমান :
সুন্দর হওয়া শুধু সুন্দর মুখের অধিকার নয়!
সত্যিকারের সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন রূপের সাথে থাকে গুণ, শিক্ষার সাথে থাকে বিনয়, আত্মবিশ্বাসের সাথে থাকে আত্মসম্মান, আর ব্যক্তিত্বের সাথে থাকে সৌন্দর্যের নিজস্ব দীপ্তি! অনেক মানুষ আছে, যাদের দেখে ভালো লাগে! আবার কিছু মানুষ আছে, যাদের দেখলে চোখের পাশাপাশি মনও থমকে যায়! কারণ সৌন্দর্য শুধু চেহারায় সীমাবদ্ধ থাকলে তার স্থায়িত্ব কম! কিন্তু যখন সৌন্দর্যের সাথে যুক্ত হয় বুদ্ধিমত্তা, রুচিবোধ, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা এবং একটি সুন্দর হৃদয়- তখন সেই সৌন্দর্য আর সাধারণ থাকে না! আমি সবসময় বিশ্বাস করি,
একজন নারীর সবচেয়ে বড় অলংকার তার আত্মবিশ্বাস! সবচেয়ে বড় শক্তি তার ব্যক্তিত্ব!
আর সবচেয়ে বড় সৌন্দর্য হলো- সে নিজেকে কতটা সম্মান করে! রূপ মানুষকে আকর্ষণ করে,
গুণ মানুষকে মুগ্ধ করে, আর ব্যক্তিত্ব মানুষকে মনে রাখতে বাধ্য করে! তাই সুন্দর হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এমন একজন মানুষ হওয়া, যার উপস্থিতি চলে যাওয়ার পরও মানুষের মনে থেকে যায়! যে নারী যতো বেশি মমতাময়ী, সে নারী ততো বেশি সম্মানি! আর যে নারী যতো বেশি সম্মানি, সে নারী ততো বেশি সুন্দরী! ❤️
2026-08-09 17:58:48