@mdjomirhussaen: আমীরুল মুমিনীন হযরত উমর (রা.) এর মতো প্রতাপশালী খলিফাও রাসূলুল্লাহ (সা.) এর গোপন তথ্যের আমানতদার সাহাবী হযরত হুযাইফা (রা.)-কে জিজ্ঞেস করতেন, "রাসূলুল্লাহ (সা.) তো তোমাকে মুনাফিকদের নামের তালিকা দিয়েছিলেন। সেই তালিকায় কি আমার (উমরের) নামটাও আছে?" ভেবে দেখুন! যিনি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাঁর আত্মসমালোচনা যদি এমন হয়, তবে আমাদের মতো পাপীদের কতটা সতর্ক হওয়া উচিত? অথচ আজ কেউ আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা তার ওপর চটে যাই, তাকে শত্রু মনে করি! আল্লাহ তা’আলা যখন কোনো মানুষের কল্যাণ চান, তখন তার চোখ দুটো অন্যের দিকে নয়, বরং নিজের নফসের অন্যায়ের দিকে ঘুরিয়ে দেন। যে নিজের ভুল দেখতে পারে, সে-ই নিজেকে বদলাতে পারে। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা অন্যের ভাঙা ঘর মেরামতে এত ব্যস্ত যে, নিজের রাজপ্রাসাদ যে আগুনে পুড়ছে সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই! ইমাম গাযালী রহ. নফসের এই ফাঁদ থেকে মুক্তির জন্য ৪টি চমৎকার উপায় উল্লেখ করেছেন। ১. কোনো নেককার ব্যক্তির সংশ্রবে থাকা। যিনি নফসের রোগ চেনেন, তিনি চিকিৎসকের মতো আপনার ভেতরের রোগটা ধরে দিতে পারবেন এবং তা দূর করার পথও দেখিয়ে দেবেন। ২. নেককার বন্ধু বেছে নেয়া। এমন একজন বন্ধু বেছে নেয়া যার সাথে কোনো লোকদেখানো নাটক থাকবে না। আপনি ভুল করলে সে নির্দ্বিধায় আপনার মুখের ওপর সত্যটা বলে দেবে। আমীরুল মুমিনীন হযরত উমর (রা.) বলতেন, "আল্লাহ সেই মানুষের ওপর রহমত নাজিল করুন, যে আমার ভুলগুলো আমাকে উপহার হিসেবে দেয়।" হযরত উমর (রা.) যখনই সুযোগ পেতেন, বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসী (রা.)-কে ডেকে জিজ্ঞেস করতেন, "আমার কোনো ভুল কি আপনার চোখে পড়ে?" ৩. শত্রুর সমালোচনাকে কাজে লাগানো। আপনার আপনজনরা হয়তো আপনাকে ভালোবাসার খাতিরে মুখের ওপর আপনার খাসলতের দোষগুলো বলবে না। কিন্তু আপনার শত্রু আপনার পেছনে বা সামনে সেই দোষগুলো ঠিকই চেঁচিয়ে বলবে। একজন জ্ঞানী মানুষের কাজ হলো, শত্রুর সেই বিষাক্ত তীরের ভেতরের সত্যটুকু খুঁজে বের করে নিজেকে শুধরে নেওয়া। ৪. সমাজকে নিজের আয়না বানানো। মানুষের যেসব আচরণ বা স্বভাব আপনার কাছে খুব খারাপ লাগে, সবার আগে ঠান্ডা মাথায় ভাবুন, ঐ একই নোংরা স্বভাব আপনার নিজের ভেতরেও আছে কি না? কারণ আল্লাহর রাসূল (সা.) বলেছেন, "এক মুমিন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ।" আয়নায় যেমন নিজের ময়লা দেখা যায়, তেমনি অন্যের মাঝে নিজের ভুলটা চিনে নিতে হয়। হযরত ঈসা (আ.)-কে একবার জিজ্ঞেস করা হয়েছিল, "হে আল্লাহর নবী! আপনাকে এত সুন্দর আদব আর শিষ্টাচার কে শিখিয়েছে?" তিনি এক অপূর্ব উত্তর দিলেন। বললেন, "আমাকে কেউ আলাদা করে আদব শেখায়নি। আমি মূর্খ ও অজ্ঞ মানুষের খারাপ আচরণগুলো দেখতাম,আর সেগুলো থেকে বেঁচে থাকতাম। " যে মানুষটা নিজের ভাঙা মন আর নিজের আমলনামা গোছাতে ব্যস্ত থাকে, তার দুনিয়ার অন্য মানুষের গীবত বা দোষ খুঁজে বেড়ানোর মতো ফালতু সময় থাকেই না। মানুষের পেছনে না লেগে, নিজের দিকে তাকানোই হলো আসল বুদ্ধিমানের কাজ। ইয়া রব! আমাদের চোখ দুটোকে অন্যের দোষ খোঁজা থেকে বিরত রাখুন এবং নিজের নফসের ভুলগুলো দেখে তা সংশোধন করার তাওফিক দিন। যারা ভালোবেসে আমাদের ভুল ধরিয়ে দেয়, তাদের প্রতি আমাদের অন্তরকে কৃতজ্ঞতায় ভরপুর করে দিন। আমীন তথ্যসূত্র: ইহয়াউ উলুমিদ্দীন, ইমাম গাযালী (রহ.)#fypシ゚viral #bdtiktok #fyp #foryou #সৌদি_প্রবাসী🇧🇩💓🇸🇦
❤️🔥💫⚔Aklazi bon⚔💫❤️🔥
Region: SA
Saturday 08 August 2026 13:12:43 GMT
Music
Download
Comments
Rasel Sarker :
amin
2026-08-23 18:49:42
0
Md Shariful :
আমিন
2026-08-22 11:05:53
0
محمد سيف الاسلام منشي :
সুম্মা আমিন
2026-08-12 19:46:41
1
MI SUMON :
amin
2026-08-21 07:43:19
0
Shamim Ahmed Talukda :
Amin
2026-08-12 22:26:54
1
MD Jasim Uddin :
amin
2026-08-12 10:04:15
0
MOHAMMED RAJU :
আমিন
2026-08-13 07:31:49
0
মানুষের জীবন বহুরুপী,,,,, :
আমিন
2026-08-13 18:03:13
1
Sk⸙ ➳̶̶̶̶̶̶̶Raju≜⃝ﹿٰٖٜ۬ﹿٰٰٖٖٜ :
আমিন
2026-08-12 17:17:49
1
কাঠ গোলাপ :
amin
2026-08-10 12:24:14
2
khairulalam5660 :
আমিন
2026-08-09 08:39:56
1
S M. Alomgir Surot :
আমিন
2026-08-10 06:59:36
0
sumon mia :
আমিন
2026-08-10 21:08:48
0
ভালোবাসার স্বার্থপর :
আমিন
2026-08-10 05:18:53
0
Meraz Raja :
আমিন
2026-08-10 19:35:02
0
Jakir khan Rj :
আমিন
2026-08-10 19:29:19
0
Tik Toker :
আমিন
2026-08-10 18:43:51
0
Md Kawsar Ahmed 🇧🇩 🇲🇾 :
আমিন
2026-08-11 00:00:40
0
Abraham Qureshi :
amin
2026-08-18 19:48:29
1
জীবনের গল্প :
আমিন
2026-08-10 05:57:14
0
md mizan :
🥰🥰🥰
2026-08-08 18:39:25
1
md jahangirhosien :
🥰🥰🥰
2026-08-08 14:23:18
1
নেত্রকোনার ছেলে আমি :
🥰🥰🥰
2026-08-08 14:05:12
1
shadikumiya :
💚💚💚
2026-08-12 01:31:48
1
MD. Foyej Ahmmed :
🥰🥰🥰
2026-08-10 04:44:35
0
To see more videos from user @mdjomirhussaen, please go to the Tikwm
homepage.