!...শূন্য জীবন😅💔 :
আমি ঘৃণা করি নিজের ভাগ্য আর আবেগকে,, কারণ শেষে হেরে যাই নিজের কাছেই। আমি কাউকে ঘৃণা করি না-ঘৃণা করি আমার ভাগ্যকে, যে আমাকে বারবার ভুল মানুষ, ভুল সময় আর ভুল অনুভূতির কাছে নিয়ে গেছে। ঘৃণা করি নিজের আবেগকে-যেটা আমাকে শক্ত নয়, বরং অযথা নরম বানিয়েছে। ঘৃণা করি নিজেকেই- ভালোবাসতে না পারার ব্যর্থতার জন্য নয়, বরং ভালোবাসতে গিয়ে নিজেকে বারবার ভেঙে ফেলার জন্য। যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা যে কতটা কষ্টের, তা শুধু আমি জানি-নিজেকে ঠকানোর অপরাধবোধ, নিজের প্রতিই জমে থাকা অসীম অভিমান আর না বলা আক্ষেপগুলো প্রতিদিন নিঃশব্দে আমাকে শাস্তি দেয়। এত ঘৃণা, এত অভিযোগ, এত না পাওয়া নিয়ে কি সত্যিই ভালো থাকা যায়? কখনো কখনো মনে হয়-আমি যদি একটু কম আবেগী হতাম, অল্প একটু কঠোর হতে পারতাম, তাহলে হয়তো আজ এতটা ভেঙে পড়তে হতো না। তবুও প্রতিদিন নিজের ভেতরেই একটা যুদ্ধ চলে-না পাওয়ার সঙ্গে না চাওয়ার, ভালো থাকার সঙ্গে ভেঙে পড়ার। আর প্রতিদিনই, আমি হেরে যাই নিজের কাছেই..!
2026-08-08 13:58:34