Tushar Afridi :
@Tushar Afridi: জীবনের নিয়ম বড়ই অদ্ভুত..! আপনি কারো কাছে মহামূল্যবান, আবার কারো কাছে বিন্দুমাত্র দাম নেই। কেউ আপনাকে নিজের করে পাওয়ার জন্য মুখিয়ে আছে, আবার কেউ পেয়েও কোনো মূল্য দিচ্ছে না..!
জানেন তো..? আমরা যাদের হৃদয় উজাড় করে ভালোবাসি, তাদের কাছেই সবচেয়ে বেশি নিঃস্বতার শিকার হই! যার জন্য নিজের সবকিছু বিসর্জন দিতেও প্রস্তুত, ঠিক সেই আমাদের প্রত্যাখ্যান করে, ফিরিয়ে দেয়।
এই ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ঠিক তার প্রতিই আসে, যার কাছে আমাদের অনুভূতির কোনো মূল্য নেই। যে আমাদের ঠিক আমাদের মতো করে চায় না। যার কাছে আমরা মারাত্মক অবহেলার শিকার হই, তার কাছেই আমরা ভালোবাসা-ভালো থাকা আশা করি। এই যে প্রত্যাশা, এটিই মূলত আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়!
অনুভূতি সবার প্রতি আসে না..।
আর যার প্রতি অনুভূতি জন্মায়, সে ঠিক আমাদের বিপরীতে থাকে। যার জন্য আমরা গলা পানিতে অনায়াসে নামতে পারি, সে আমাদের জন্য হাঁটু পানিতে নামতেও দ্বিধা করে।
বাস্তবতা খুবই নির্মম..! যাকে ভালোবেসে আমরা পৃথিবীর সমস্ত কিছু উপেক্ষা করি, সে সবসময় আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। তার কাছে এতটাই অবহেলার শিকার হই, এতটাই মূল্যহীন হয়ে যাই, যতটা মূল্যহীন হলে আমরা নিজের জীবনের সব আনন্দই হারিয়ে ফেলি। নিজেকে এতটাই সস্তা করে দেই তাদের কাছে, যতটা সস্তা হলে পুরো পৃথিবীর কাছেই মূল্যহীন হয়ে যেতে হয়..!!🥹
2026-08-19 17:19:50