@.mariya.nusaiba.mou: মেহুও মুখ শক্ত করে বলল, — "আমিও সিরিয়াস। লুনা আমার মেয়ে। ও আমার সাথেই যাবে।" আয়ান ভ্রু তুলে বলল, — "মেয়ে?" একবার লুনার দিকে তাকিয়ে আবার মেহুর দিকে তাকাল— "ইটস আ ক্যাট, মেহু!" মেহু সঙ্গে সঙ্গে ফুঁসে উঠল। — "বিড়াল হলে কী হয়েছে ও আমার বেবি "ও আমার সাথে যাবে, ব্যস!" আয়ান মাথা নাড়ল। — "নো ওয়ে গাড়ির ভেতরে বিড়াল যাবে না।" মেহু এক মুহূর্তও দেরি করল না বলল — "তাহলে আমিও যাব না।" আয়ান থমকে গেল। — "হোয়াট?" মেহু মুখ ফুলিয়ে বলল, — "কানে শুনতে পাননি? লুনা যাবে না, আমিও যাব না। যান, একা একা বউ ছাড়া বাড়ি ফিরে যান!" রাফাত দূর থেকে মাথায় হাত দিয়ে বলে উঠল, — "ইয়া আল্লাহ! বিয়ে করে বউ নিতে এসে দোস্ত দেখি বিড়ালের কাছে আটকে গেল!" চারপাশে হাসির রোল উঠল। আয়ান চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। — "ননসেন্স!" মেহু সঙ্গে সঙ্গে বলল, — "ডিপ ফ্রিজ!" আয়ান চোখ খুলল। — "আবার শুরু করলে?" — "হ্যাঁ! ডিপ ফ্রিজ! খাটাশ! অসভ্য লোক!" রাফাত পাশ থেকে বলল, — "দোস্ত, মেনে নে। বিয়ের প্রথম দিনেই তোর বউ তোর নামের সাথে তিনটা নতুন উপাধি যোগ করে দিয়েছে!" আয়ান রাফাতের দিকে এমনভাবে তাকাল যে রাফাত সঙ্গে সঙ্গে আদিবার পাশে সরে গেল। — "আদু পাখি, তোমার পাশে একটু দাঁড়াই চারপাশটা সুবিধার মনে হচ্ছে না।" আদিবা হাসতে হাসতে বলল, — "রাফাত ভাই, তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনো।" এদিকে আয়ান আবার মেহুর দিকে তাকাল মেহু লুনাকে বুকে জড়িয়ে এমন মুখ করে দাঁড়িয়ে আছে, যেন লুনাকে রেখে যেতে বললে এই মুহূর্তেই বিয়ে বাতিল করে দেবে! শেষমেশ আয়ান হার মেনে বলল, — "ফাইন।" মেহুর চোখ চকচক করে উঠল। — "মানে লুনা যাবে।" মেহু সঙ্গে সঙ্গে খুশি হয়ে বলল, — "ইয়েস!" আয়ান আঙুল তুলে বলল, — "বাট একটা কন্ডিশন ও যদি গাড়ির সিট নোংরা করে, পরিষ্কার করবে তুমি।" মেহু দাঁত বের করে হাসল। — "ডান!" বলেই লুনার মাথায় পরপর দুটো চুমু দিয়ে দিল। আয়ান সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে গেল। — "মেহু!" — "এবার কী?" — "ওকে চুমু দেওয়ার পর আমার কাছে আসবে না।" মেহু একবার লুনার দিকে, তারপর আয়ানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, — "চিন্তা করবেন না। আগে লুনা, তারপর আপনি।" রাফাত সঙ্গে সঙ্গে বুক চেপে ধরল। — "আহারে দোস্ত বিয়ের কয়েক ঘণ্টাও হয়নি,— "সংসারে তোর পজিশন দুই নম্বরে এক নম্বরে লুনা!" আয়ান চোয়াল শক্ত করে শুধু বলল, — "রাফাত..." রাফাত সঙ্গে সঙ্গে আদিবার পেছনে লুকিয়ে বলল, — "আদু পাখি, আমাকে বাঁচাও!" আর চারপাশে আবারও হাসির রোল পড়ে গেল মেহু লুনাকে বুকে জড়িয়ে বিজয়ীর মতো দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগল,,, ঠিক তখনই মেহুর আম্মু এগিয়ে এলেন চোখ দুটো কান্নায় লাল তিনি মেহুর মাথায় হাত রেখে বললেন, — "মা... এবার যা অনেক রাত হয়ে গেছে।" মেহুর মুখের হাসিটা মিলিয়ে গেল সে ধীরে ধীরে আম্মুকে জড়িয়ে ধরল — "আম্মু আমি তোমাদের খুব মিস করব।" মেহুর আম্মু তাকে জড়িয়ে ধরে কাঁদছেন। — "মা... ভালো থাকিস।" মেহুর আব্বুও চোখ মুছছেন চারপাশে আত্মীয়-স্বজনের চোখেও পানি মেহুর চোখও ভিজে উঠেছে কিন্তু হঠাৎই সে দুই হাতে আম্মুর গাল ধরে বলল,— "এই যে... এই যে... তোমরা কেউ আর কাঁদবে না!" সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। মেহু ঠোঁট ফুলিয়ে বলল, — "আম্মু, তোমরা যদি আর কাঁদো তাহলে কিন্তু আমিও কাঁদব।" একটু থেমে নিজের মেকআপে হাত দিয়ে বলল, — "আর আমার মেকআপ নষ্ট হয়ে গেলে শ্বশুরবাড়ির সবাই আমাকে কালো ভাববে!" এক সেকেন্ড নীরবতা...তারপর—পুরো উঠোন হাসিতে ফেটে পড়ল।।মেহুর আম্মু কান্নার মাঝেই হেসে ফেললেন — "এই মেয়েটা কোনোদিনও সিরিয়াস হতে পারল না!" #আমৃত্যু_ভালোবাসি_তোকে🌷 #উপন্যাস_প্রেমী🌸 #উপন্যাস_প্রেমি😌🎀 #রাগিবরেরদুস্টুবউ #প্রনয়ের_অমল_কাব্য🌷🌷
🦋🌸ᴍꫝʀɪ፝֟ʏꫝ ɴᴜꜱᴀɪʙᴀ ᴍᴏᴜ✿🌸🦋
Region: BD
Sunday 09 August 2026 15:34:02 GMT
Music
Download
Comments
মাহমুদুল হাসান রিয়াদ :
❤️❤️❤️
2026-08-10 10:34:46
0
꧁༺°𓂃$wa$tika𓂃°༻꧂ :
❤️❤️❤️
2026-08-09 16:57:50
1
To see more videos from user @.mariya.nusaiba.mou, please go to the Tikwm
homepage.