আমার কেন এত কষ্ট লাগে এই প্রশ্নটা হয়তো প্রতিদিনই নিজের মনকে করি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাই না। আমিও তো সবার মতোই একটু ভালোবাসা, একটু আপন মানুষ আর একটু শান্তি চেয়েছিলাম। তবুও কেন বারবার ভাগ্যের কাছে হেরে যেতে হয়, কেন বারবার বিশ্বাস ভেঙে যায়, কেন হাসির আড়ালে লুকিয়ে রাখতে হয় অসংখ্য না-বলা কষ্ট? হয়তো জীবনের নিয়মই এমন—কেউ সহজে সুখ পায়, আর কেউ অসংখ্য দুঃখের পথ পেরিয়ে একটুখানি শান্তির খোঁজে বেঁচে থাকে। তবুও আশা করি, একদিন এই দীর্ঘ কষ্টের রাত শেষ হবে, আর আমার জীবনেও সুখের একটি নতুন সকাল আসবে। 😨☝️