Md,Shahin :
তোমাকে ভালোবেসেছিলাম শান্তি খুঁজে পাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোবাসাই আমাকে ধ্বংস করে দিল,আমি ভেবেছিলাম তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হবে,
কিন্তু তুমি হয়ে গেলে সবচেয়ে কষ্টের স্মৃতি,তোমার জন্য নিজের ঘুম হারিয়েছি, হাসি হারিয়েছি, এমনকি ধীরে ধীরে নিজেকেও হারিয়ে ফেলেছি,একসময় তোমার একটা কেমন আছো,শুনে পুরো দিন ভালো কেটে যেত,আর আজ তোমার নীরবতা আমাকে ভিতর থেকে শেষ করে দেয়,তুমি হয়তো কখনো বুঝবেও না,কাউকে এতটা ভালোবাসা যায় যে তার চলে যাওয়ায় পুরো পৃথিবীটাই ফাঁকা লাগে
আমি তোমাকে দোষ দিই না,কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না,তবুও একটা প্রশ্ন আজও বুকের ভিতর কাঁদে-যদি শেষ পর্যন্ত ছেড়েই যেতে, তাহলে এত স্বপ্ন দেখিয়েছিলে কেন আজ আমি হাসি, কথা বলি,সবার সামনে ঠিক থাকার অভিনয় করি,কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে,যাচ্ছি তোমাকে ভালোবেসে আমি বুঝেছি, সবচেয়ে ভয়ংকর ধ্বংসটা যুদ্ধ নয়.কখনো কখনো সেটা হয় একজন প্রিয় মানুষের অবহেলায়❤️ইতি,
তোমাকে ভালোবেসে ধ্বংস হয়ে যাওয়া একজন মানুষ.
2026-08-10 09:11:59