@bmnasimislam1: আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের আগে মাকে পাঠানো ছেলের এই শেষ ভয়েস মেসেজ এখন বারবার কাঁদিয়ে তুলছে নওগাঁর আত্রাই উপজেলার ময়না খাতুনকে। রোববার (৮ আগস্ট) দুপুরে সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন ময়না খাতুনের দুই ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক। এ ঘটনায় আত্রাই উপজেলার আরও কয়েকজন নিহত হয়েছেন।   সোমবার (১০ আগস্ট) সকালে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামে মোহন ও সুমনদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতদের মা ময়না খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলেছিল মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করবো। আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার। তিনি বলেন, কালকে মেজো ব্যাটার সঙ্গে সকালে কথা কইছি। বলল, ভালোই আছি মা, তুমি ভাত খাও, সুস্থ থাকো। যখন আগুন লাগছে, তখন ওই ফায়ার সার্ভিস আসছিল না। তখন ছাওয়াল ভয়েস মেসেজ দিছে। দিয়ে বলে মা, দুইডা কথা কমু মা, আমি আর কথা কমু না নে মা। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি। দুই সন্তানকে হারিয়ে বারবার বিলাপ করে ময়না খাতুন বলেন, হামার দুই বাবা হামার বুকে এনে দেও বাবা। আমার বাবাদেরকে দেখে আমি কলিজা শান্তি করমু বাবা। বড় কষ্টের ছাওয়াল, আমার দুই ধনক আমার বুকে এনে দে বাবা রে। ছেলে মোহনের বিয়ের কথা মনে করে তিনি বলেন, মোহন বলতেছিল এসে বিয়া করমু মা। মেয়া-টিয়ে দেখো না, আমি ১০টা দেখে একটা বিয়ে করমু মা। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আত্রাইয়ের নিহতদের তালিকা, সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭)। এ ছাড়া কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গাফফার প্রামাণিকের ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক, একই গ্রামের জান্নারের ছেলে রুবেল হোসেন (৩০) এবং ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫), পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩৮), বিশা গ্রামের আজহারের ছেলে সাগর (৩১) ও একই গ্রামের মজনুর ছেলে মজিদুল (৩৪) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩২)। #sauidarabia🇸🇦 #bangladesh🇧🇩 #foryou #capcut #foryoupage

𝕹𝕩𝕹 𝕺𝖋𝖋𝖎𝖈𝖎𝖆𝖑
𝕹𝕩𝕹 𝕺𝖋𝖋𝖎𝖈𝖎𝖆𝖑
Open In TikTok:
Region: SA
Monday 10 August 2026 07:18:15 GMT
64018
2198
216
87

Music

Download

Comments

hossainopu300
hossainopu300 :
অসহ্য যন্ত্রণা 😥
2026-08-10 13:36:53
0
md.nayen07
🤘❤️MY LOVE N😘 🤘❤️ :
জানিনা দেশে ঠিক মতোন ফিরতে পারবো কি না আল্লাহ তুমি আমাদের সকল প্রবাসিদের কে সুস্থ ভাবে দেশে যাওয়ার তৌফিক দিয়েন🥺🥺
2026-08-10 11:07:32
38
ahad4669
sarker ahad :
হায়রে প্রবাস। এমন দিন যেনো আমার শত্রুরও না আসে। আমরা প্রবাসী জানিনা কখন জীবন প্রদীপ নিবে যাবে। তবুও বুক ভরা আশায় থাকি কখন দেশে ফিরে মা বাবা স্ত্রী সন্তানদের বুকে জাপটে ধরবো। বুকের ভীতরের জলন্ত আগুন ঠান্ডা করবো। পৃথিবীতে যেমন আমরা ২ দিনের মেহমান ঠিক পৃথিবীর ভীতরে আমরা প্রবাসীরা হলাম আরেক দুনিয়ার মেহমান। জানিনা ঘড়ে ফেরা হবে কিনা। তবুও আল্লাহু তায়ালার নিকট আকুল মিনতি করি সকল প্রবাসী ভাই বোন যেনো সুস্থ ভাবে তাদের কলিজার আপনজনের নিকট ফিরে যেতে পারে। সকল প্রবাসী হলো আমার প্রতিবেশী। আমার জন্য সবাই দোয়া করবেন।
2026-08-10 14:28:04
3
user596668181
Md Mamun.90 :
বুকটা কেপে উঠলো😭😭
2026-08-10 08:39:08
21
kazixyz6
❤️ 🇧🇩হৃদয়ে বাংলাদেশ 🇸🇬 ❤️ :
আল্লাহ ঐ মাকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করুণ।😢😢😢
2026-08-10 14:39:56
3
momin.islam9713
Momin Islam :
ছেলে দুটো আমার পাশের গামের এক জনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিলো 🥺 আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌসের ব্যাবস্থা করে দিন🙂💔 জানিনা দেশে ঠিক মতোন ফিরতে পারবো কি না আল্লাহ তুমি আমাদের সকল প্রবাসিদের কে সুস্থ ভাবে দেশে যাওয়ার তৌফিক দিয়েন🥺🫶
2026-08-10 15:10:35
1
supiankhan11
Sufian hossen joy 11 :
আহ জীবন বুকটা কেমন জানি কেপে উঠলো 🥲
2026-08-10 09:04:43
5
user4224222450365
শয়তানের নানী বলছি :
🥺🥺🥺🥺
2026-08-10 17:02:49
0
mdnashiruddin77
Md Shuvo rais :
uf🥹কি মৃত্যু আহ মৃত্যুর কাছে আমরা কতো অসহায় 😵
2026-08-10 10:17:48
4
misumisu7930
💜..M..💜 :
hai re allah
2026-08-10 09:21:07
1
md.ripon.khan4765
Md Ripon Khan :
আমিও রিয়াদে আছি ১০ নম্বরে আল্লাহ সকল প্রবাসীকে হেফাজত করার মালিক আমার রব আমি একজন প্রবাসী হয়ে সকল প্রবাসীর জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ
2026-08-10 17:12:36
0
simple.00015
—͟͞͞★Ꭻᴏ፝֟ʏ࿐ 🌚🪐 :
এই ছেলের বাসা আমাদের গ্রামের ওপারেই 🥺 ওই গ্রামে ৪ জন মারা গেসে ❤️‍🩹🌸
2026-08-10 12:45:29
1
soniya7s
Manik khan7251 :
আমিন
2026-08-10 08:38:37
2
azizulhaq682
azizul haque :
সত্যি লেখাটা পড়ার সময় চোখের পানি অটোমেটিক চলে আসলো।
2026-08-10 09:51:02
1
s8911383
~~⚜️S ⚜️~~ :
এ কেমন মৃত্তু
2026-08-10 09:18:06
1
mdjahangir0843
mdjahangir0843 :
আমিন
2026-08-10 16:35:43
0
picchi..probasi..shamim2
🦋ᴘɪᴄᴄʜɪ 亗 𝐒 𝐇 𝐀 𝐌 𝐈 𝐌 亗 :
বুঝলাম না ভাই ছেলেরা হিন্দু মা মুসলিম
2026-08-10 11:42:22
0
md.sanaullah774
MD SANAULLAH :
আমিন
2026-08-10 17:07:21
0
mdabirmia969
Mdabirmia :
দোয়া করি ভাই ওপারে ভালো থাকবেন
2026-08-10 16:19:38
0
saidurrahman3463
Saidur Rahman :
আমিন আমিন আমিন
2026-08-10 16:04:48
0
selimreza3071
selim :
আল্লাহ তুমি জান্নাত নসিব করুন
2026-08-10 16:34:24
0
dilmuhmmad63
D.K💜aja :
মানুষ কেন এত বেশি অহংকার করে,, মৃত্যু যে কত নিকটে দুই রাকা'ত পড়ার সময় পাবেন না,,সুতরাং বেঁচে আছেন,, এজন্য আলহামদুলিল্লাহ বলে,, এখন থেকে নামাজ পড়া শুরু করুন,, বলা মুশকিল কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হয়,,,,,,,,,,
2026-08-10 16:43:46
0
nirobhossain20050
🌼..ছোট্ট ছেলের গল্প..🌼 :
দোয়া করি আল্লাহ যেন জান্নাত নসিব করে আপনার ভাই 😳😳
2026-08-10 16:52:09
0
mdabdulkarim.akar
Mdabdulkarim Akarim :
allah hu akbar
2026-08-10 16:33:09
0
To see more videos from user @bmnasimislam1, please go to the Tikwm homepage.

Other Videos


About