@tamanna29222: জীবনে আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হয়। কিন্তু সবকিছুই যেন ক্ষণস্থায়ীএকটা নির্দিষ্ট সময়ের জন্য। জীবনের প্রয়োজনে আমরা সেই স্মৃতিগুলো হৃদয়ে রেখে সামনে এগিয়ে যাই। ❤️ দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেলাম! স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এসেছিলাম, আর আজ সেই কলেজ জীবনও শেষ হয়ে গেল। কত হাসি, কত কান্না, কত গল্প, কত অভিমান সবকিছু এখন শুধুই স্মৃতি। সময় সত্যিই খুব দ্রুত চলে যায়। পেছনে ফেলে আসা দিনগুলো হয়তো আর কখনো ফিরে পাবো না, কিন্তু সেই সুন্দর স্মৃতিগুলো সারাজীবন আমাদের হৃদয়ে থেকে যাবে নতুন জীবন, নতুন স্বপ্ন, নতুন পথের আশায় এবার সামনে এগিয়ে চলা ❤️