যদি বলেন বেহায়া!!
হ্যাঁ আমি বেহায়া।
বার নক করি, সিন না করলেও মেসেজ দিই।
স্টোরি দিলে প্রথমে দেখি, কষ্ট পেলেও রিয়াক্ট দিই।
বন্ধুরা বলে "সম্মান নিয়ে বাঁচতে শেখ"।
আমি বলি "সম্মান তো ওর কাছেই বিক্রি করে দিয়েছি"।
যেদিন আপনাকে ভালোবেসেছিলাম,
সেদিন নিজের আত্মসম্মানটাও আপনার নামে লিখে দিয়েছিলাম।
হ্যাঁ আমি বেহায়া তবে সেটা শুধু আপনার বেলায় অন্য কারো না..!
আপনার একটা "কেমন আছো" এর জন্য সারাদিন ওয়েট করি।
আপনি ইগনোর করলে রাত জেগে কাঁদি।
আর অন্য কেউ হাজারবার ডাকলেও পিছন ফিরে তাকাই না।
আপনি বলেছিলেন "বিরক্ত কোরো না"।
তবুও করি। কারণ এই বেহায়া মনটা আপনাকে ছাড়া থাকতে শেখেনি।
আপনি বলেছিলেন "ভুলে যা"।
কিভাবে ভুলি? যে মানুষটার জন্য নিজেকে বদলে ফেললাম তাকে?
সবাই নতুন করে শুরু করে।
আমি পারি না। কারণ আমার শুরু আর শেষ দুইটাই আপনি ছিলেন।
তাই বারবার হেরে গিয়েও আপনার দরজায় টোকা দিই।
জানি দরজা খুলবে না। তবুও দিই।
__যদি বলেন বেহায়া!!
হ্যাঁ আমি বেহায়া তবে সেটা শুধু আপনার বেলায় অন্য কারো না..!🫠❤️🩹_*
এই বেহায়াপনার দাম যদি একটু ভালোবাসা হতো...
2026-08-10 15:13:48
2
To see more videos from user @mehedi_hassan79, please go to the Tikwm
homepage.