@farrat_fanfic: ★𝐏𝐥𝐚𝐲 𝐁𝐨𝐲★[𝐏𝐚𝐫𝐭: 48] বিছানায় ঘুমিয়ে আছে Yn। তার ভেজা চুলগুলো বালিশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই চুলগুলোর উপর Jk হাত দিয়ে স্পর্শ করতে করতে ভাবতে লাগলো সেই পুরনো দিনগুলোর কথা। কলেজে কি কাণ্ডটাই না ঘটিয়েছে তারা দুইজনে। প্রথমদিন তোয়ালে জড়ানো Yn কে আয়নার সামনে দেখেই সে ফিদা হয়ে গিয়েছিল। কিন্তু সেটা কারও সামনে বিন্দু মাত্র প্রকাশ করে নি। তারপর পার্টিতে যাওয়া, ড্রিং*ক করা, truth and dare খেলা। Jk এর ভালো করেই মনে আছে, সে Yn কে dare দিয়েছিল। Dare এর কথা ভাবতেই Jk মিটমিট করে হাঁসলো। তখন Yn কে ভালো লাগতো ঠিকই। কিন্তু আজকের এই ভালো লাগা সেই ভালো লাগা এক নয়! Yn এখন তার স্ত্রী, এখন তার প্রতি যেমন ভালোবাসা রয়েছে, তেমনই তার প্রতি অনেক দায়িত্বও রয়েছে। ___ Yn এইদিক ঘুরতেই Jk তার ঘুমন্ত চেহারার দিকে তাকালো। তখনই চোখ মেলে তাকালো Yn। জিজ্ঞেস করলো - ঘুমাও নি? Jk: ঘুম আসছে না। - কেন ঘুম আসছে না? Jk: তোমাকে আমার প্রয়োজন এখন। কথাটা শুনেই Yn মাথা নেড়ে না করলো। Jk ঠোঁট ফুলিয়ে মন খারাপের ভান করল। Yn উঠে পড়লো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চিরুনিটা নিয়ে চুল আঁচড়াতে লাগলো। বিছানায় বসা অবস্থায় Jk দেখতে লাগলো তাকে। Yn বিছানার ধারে বসে আয়নার দিকে তাকিয়ে চুলগুলো পাশে নিয়ে আঁচরিয়ে জট ছাড়াতে লাগলো। তা দেখে Jk এগিয়ে আসলো। বলল - আমি আঁচড়িয়ে দেই? কথাটি শুনে Yn অবাক হয়ে তাকালো Jk এর দিকে। Jk তখনই Yn এর হাত থেকে চিরুনিটা নিয়ে, তার দিকে এগিয়ে আসতে বলল। তার কথামত Jk এর দিকে পি'ঠ দিয়ে বসল Yn। তার চুলগুলো পি'ঠে'র দিকে দিয়ে দিতেই Jk সেগুলো হাতে নিয়ে আঁচড়িয়ে জট ছাড়িয়ে দিল। Yn এক পলক আয়নায়, Jk এর দিকে তাকিয়ে নিয়ে আবারও চোখ নামিয়ে ফেলল। Jk সযত্নে আঁচড়িয়ে চুল পেঁচিয়ে খোপা করার চেষ্টা করতে লাগলো। Yn কিছু একটা ভাবতেই তার মুখে চিন্তার ছাপ পড়লো। Jk এক পলক আয়নায় Yn এর দিকে তাকাতেই তার ফ্যাকাশে মুখটা চোখে পড়লো। প্রশ্ন করলো - কি হয়েছে? মুখটা ওমন করে রেখেছো কেন? এখানে থাকতে কি খারাপ লাগছে তোমার? Yn মাথা নেড়ে না করলো। Jk: তবে? Yn: একটা প্রশ্ন করবো তোমায়? Jk: অবশ্যই করবে! আমি তোমার হাজবেন্ড হই না? হাজবেন্ডকে প্রশ্ন করতে ভয় কিসের? Yn: আমি আসলে... Jk: হুম বলো... Yn: আমি আসলে জানতে চাচ্ছি যে তুমি কাউকে ভালোবাসো কিনা, আর যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা থাকে তবে, আগে বলে দিলে ভালো হতো। তাহলে পরে আর বেশি কষ্ট পেতে হবে না আমায়। চুলগুলো ছেড়ে দিল Jk। পেঁচানো চুলগুলো আগের মতই ছড়িয়ে পড়লো। এক হাত দিয়ে Yn কে সামনে ঘুরালো Jk। দেখলো Yn এর চোখ টলটল করছে। দুই হাত দিয়ে Yn এর গাল ধরলো সে। বলল - এমন প্রশ্ন করার কারণ? তোমার এখনও আমায় সন্দেহ হয়? এখনও মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসি? অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছি? যদি সেটাই ভেবে বসে থাকো, তাইলে তুমি নিজেকে প্রশ্ন কেন করছো না যে আমি তোমায় বিয়ে কেন করলাম, Iu কে ছেড়ে দিয়ে? কিছু বলল না Yn। Jk এর আরও কাছে এসে তার বু'কে'র বাম পাশে হাত রেখে, ডান পাশে মাথা রাখলো। দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো Jk। বলল - তুমি ভয় পেয়ো না। তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর তোমাকে ছাড়া এখন আর কাউকে ভালোবাসিও না। সময় আসুক! সবাইকে আমাদের বিয়ের কথা বলে দিব, কেমন? মাথা হালকা নাড়লো Yn। Jk কে ছেড়ে দিয়ে বসলো। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেই Jk আঙুল দিয়ে মুছে ফেলল। Yn হালকা হেঁসে দুই হাত উপরে উঠিয়ে খোপা করলো চুলে। Jk সেদিকেই তাকিয়ে থাকলো। তারপর ঠোঁট চেপে হেঁসে কি মনে করে Yn এর হাত ধরে হ্যাঁচকা টান মারলো। বিছানায় দুইজনেই পরে গেল। Jk নিচে আর Yn তার উপরে। খোপা খুলে গিয়ে চুলগুলো আবারও আলগা হয়ে ছড়িয়ে গেল দুই পাশে। Yn বিরক্ত হয়ে বলল - দিলে তো আমার কষ্ট করে বাঁধা চিলগুলো খুলে? হেঁসে ফেলল Jk। তারপর মাথা একটু উঠিয়ে Yn এর কপালে চু'মু খেল। Yn চোখ বন্ধ করে অনুভব করলো। Jk এবার Yn কে পাশে শুইয়ে ধীরে ধীরে তার বু'কে'র ওপর থেকে শাড়িটা সরিয়ে ফেলল। Yn এখনও চোখ বুজে আছে। তার স্পর্শ অনুভব করছে। এই স্পর্শটা যেন আগের চাইতে অনেক গভীর ছিল। অন্য রকম ছিল। কারণ সবটাই দুইজনের ইচ্ছা মতো হয়েছিল। ___ সকালে, মাটির চুলায় রান্না করছেন মহিলাটি। Yn আশপাশ থেকে পাতা কুড়িয়ে নিয়ে আসছে। মহিলাটি এতো করে নিষেধ করলো দূরে যেও না, গ্রামের বদমায়িস লোকেরা খারাপ নজর দিবে। কিন্তু Yn তো কানেই নেয় না। দূরে যেতেই মহিলাটি উঁকি মেরে দেখেন তাকে। কোনো ভাবেই চোখের আড়াল করলেন না। তাকে দেখে যে শহরে থাকা নিজের মেয়েটার কথা মনে পড়ে যায়! উঠোনে এসে Yn পাটি বিছিয়ে দিয়ে খাবার বেরে দিল থালায়। হাত ধুয়ে এসে Jk আর বৃদ্ধ লোকটি বসে পড়লো সেখানে। মহিলাটি তরকারি বেড়ে দিল। গল্প গুজব করতে করতে সকালের নাস্তা সেরে ফেলল সবাই। #btsff #twin_author #vairal

✿ ͜͡  ᭄𝐓𝐖𝐈𝐍 𝐀𝐔𝐓𝐇𝐎𝐑⁷
✿ ͜͡ ᭄𝐓𝐖𝐈𝐍 𝐀𝐔𝐓𝐇𝐎𝐑⁷
Open In TikTok:
Region: BD
Tuesday 11 August 2026 13:19:36 GMT
506
35
1
3

Music

Download

Comments

0_0your_coconut0_0
꧁᪥𝓐𝓷𝓴𝓲𝓽𝓪᪥꧂ :
khub shundor apuuu
2026-08-11 13:30:34
1
To see more videos from user @farrat_fanfic, please go to the Tikwm homepage.

Other Videos


About