আর সেইদিন তোমার আমার কথা ঠিকই মনে পড়বে...
যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে যে, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো কে?
সেই মুহূর্তে তোমার কাছে হয়তো অনেকগুলো নাম থাকবে...
কিন্তু তোমার মন চুপিচুপি আমার নামটাই নেবে।
কারণ, কেউ তোমাকে এতটা পাগলের মতো ভালোবাসেনি...
যতটা আমি বেসেছিলাম।
তোমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবেসেছি... কোনো প্রত্যাশা ছাড়াই।
যখন তুমি মন খারাপ করে থাকতে... আমি নিজেকে ভুলে যেতাম, শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য।
যখন তুমি চুপ থাকতে... আমি তোমার সেই নীরবতার মাঝেই তোমার না বলা কথাগুলো বোঝার চেষ্টা করতাম।
হয়তো সেই সময় তোমার অনুভব হবে... ভালোবাসা মানে শুধু একসাথে থাকার নাম নয়...
সময়ের প্রতিটা মোড়ে কারো জন্য তীব্র অপেক্ষার নামও ভালোবাসা।
আমি প্রতিবার নিজেকে হারিয়েছি... শুধু তোমাকে পাওয়ার জন্য।
কিন্তু তুমি প্রতিবারই আমাকে অবহেলা করেছো।
একদিন তুমি ঠিকই ভাববে... যে মানুষটা সবচেয়ে ভালো ছিল...
সে হঠাৎ করে এত দূরে কীভাবে চলে গেল!
আর তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে।
কিন্তু তোমার মন একটা কথা ঠিকই স্বীকার করবে...
-! আমি যদি সেই সময় তার মূল্য বুঝতাম।
-! আমি যদি তাকে কখনো না হারাতাম।
-! আমি যদি তার ভালোবাসাটা বুঝতে পারতাম।
-! আমি যদি তাকে আপন করে নিতাম।
-! আমি যদি... তার শেষ ভালোবাসা হতাম...💔
2026-08-11 19:04:16
0
To see more videos from user @halakai3, please go to the Tikwm
homepage.