@muskan_rahman._: মানুষ রাগের মাথায় যা বলে ফেলে, সেটাই অনেক সময় তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা আসল রূপটা প্রকাশ করে দেয়। অথচ পরে যখন বুঝতে পারে কথাগুলো খুব বেশি কষ্ট দিয়েছে, তখন খুব সহজেই বলে— “রাগের মাথায় বলে ফেলেছি, মনে কিছু ছিল না!” কিন্তু সত্যিটা হলো, রাগ হয়তো কথাগুলোকে বের করে আনে, তৈরি করে না। তাই কিছু কথা ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু চাইলেই ভুলে যাওয়া যায় না। :) ❤️🩹😊 #fyppppppppppppppppppppppp #foryoupage #fypシ゚viral #fyppppppppppppppppppppppp #foryou