Rakibul Islam Babul :
প্রিয় মানুষের মায়া যে কতটা ভয়ংকর, তা আপনার মায়ায় না জড়ালে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। 😅
একটা মানুষ কীভাবে ধীরে ধীরে অন্য একজনের অভ্যাস হয়ে যায়, কীভাবে তার হাসি, কথা, অভিমান, নীরবতা সবকিছু মনের ভেতর নিজের একটা পৃথিবী বানিয়ে ফেলে, সেটা আপনাকে না পেলে জানতাম না। আপনি হয়তো স্বাভাবিকভাবেই আছেন, অথচ আপনার সামান্য একটু অবহেলাও আমার ভেতরে কতটা ঝড় তোলে, সেটা শুধু আমার মনটাই জানে।
আপনার মায়ায় এমনভাবে জড়িয়ে গেছি যে, চাইলেও নিজেকে আর আলাদা করতে পারি না। দূরে থাকার চেষ্টা করি, ভুলে থাকার অভিনয় করি, নিজেকে বোঝাই যে আপনাকে ছাড়া ভালো থাকা সম্ভব... অথচ দিন শেষে মনটা আবার আপনার কাছেই ফিরে যায়।
সবচেয়ে কষ্টের বিষয় জানেন? আপনার কাছে হয়তো আমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু আমার কাছে আপনি হয়ে গেছেন আমার অনুভূতির সবচেয়ে গভীর অধ্যায়। আপনার কথা মনে পড়লে বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা তৈরি হয়, আর মনে হয়, কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু তাদের মায়া থেকে বেরিয়ে আসা যায় না।
হয়তো এই মায়ার কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, কোনো নিশ্চয়তাও নেই। তবুও সত্যিটা হলো, আমি আপনার মায়ায় পড়েছি... খুব গভীরে পড়েছি। আর এই মায়া আমাকে যতটা ভালোবাসতে শিখিয়েছে, তার চেয়েও বেশি শিখিয়েছে নীরবে কষ্ট পেতে।
2026-08-12 16:39:10