🫶🇧🇩🫶 mostofa🫶🇧🇩🫶 :
সবাই যে তোমার ভালো চাইবে — এমনটা কিন্তু নয়। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা তোমার হাসিমুখ, সুখ-শান্তি সহ্য করতে পারে না। তারা হয়তো সামনে ভালো মানুষের মুখোশ পরে তোমার পাশে দাঁড়ায়, ভালো ভালো পরামর্শ দেয়, আবার তোমার মঙ্গল চায় বলেও অভিনয় করে। কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে— কখন তোমার মন খারাপ করানো যায়, কখন তোমাকে ভুল পথে চালনা করা যায়।
কিছু মানুষ আছে, যারা সরাসরি খোঁচা দেয়, কথা শুনায়। আবার কেউ কেউ আড়ালে হিংসায় জ্বলে পুড়ে তোমার নামে কানাঘুষা করে বেড়ায়। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কিংবা তোমাকে অশান্তিতে ফেলার জন্য এমন সব পরামর্শ দেয়, যেগুলো শুনতে ভালো লাগলেও, শেষ পর্যন্ত তা তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এসব মানুষকে আমরা সহজে চিনতে পারি না। কারণ আমরা ভাবি — সে তো আমার ভালো চায়, ভালো পরামর্শ দিচ্ছে। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায়, সেই পরামর্শে আদৌ কি আমাদের শান্তি আছে? আদৌ কি সেটা আমাদের সুখের পথ? নাকি তা হিংসা আর দ্বন্দ্বের ফাঁদ?
তাই ভালো-মন্দের বিচার নিজের বিবেক দিয়ে করা উচিত। কে আসলেই পাশে, আর কে মুখোশ পরে — তা সময়ই প্রমাণ করবে। শুধু মনটা শক্ত রাখো, নিজের ভালোটা নিজেই বোঝার চেষ্টা করো। কারণ এই পৃথিবীতে নিজের মঙ্গল নিজে ছাড়া আর কেউ করে না।
2026-08-22 07:24:12