𝖀𝖑𝖙𝖗𝖆 𝕮𝖆𝖕 . . :
আমাকে কেউ দেখেনি!
নীরবে নিভৃতে কেঁদে মরেছি, অন্ধকারে হতাশায় হাতড়ে বেড়াই, তবুও কেউ করুনা করেও কাছে আসেনি!
এই আমায় কেউ দেখেনি!
বুকের পাঁজরে তীব্র হাহাকার নিয়ে বেঁচে থাকার ইচ্ছে ধূলিসাৎ হয়ে যায়, নীরব অভিমানে কোণঠাসা হয়ে পড়ে দুঃখরা! তবুও কেউ ফিরেও তাকায়নি!
জানি পৃথিবীতে কেউ কারো নয়।
তবুও মানি, পৃথিবীতে মানুষ একা বাঁচতে পারে না। মানুষ নিঃসঙ্গতার আঁধারে হারায়, একাকিত্বের দহনে জ্বলেপুড়ে খাক হয়ে যায়, তবুও কেউ ফিরেও তাকায় না।
অভিমানী মানুষ নিজেকে হারায়! ভালো থাকা, সুখ, রাতের ঘুম হারায়, প্রিয় মানুষ, প্রিয় নাম, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ফিরে! তবুও মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন সাজায়।
এই আমায় কেউ দেখেনি।
কত অপমান, লাঞ্ছনা, অবহেলা–অনাদর সয়ে এসেছি, কেউ দেখেনি। মানুষ এভাবে বাঁচে না। মানুষ বাঁচে, সঙ্গে। প্রিয় মানুষের ভালোবাসায়, যত্নে৷ অবহেলায় যে বাঁচে, সে মানুষ নয়৷ মানুষ হলে মূল্য পায়, আদর পায়, ভালোবাসা–যত্ন পায়, স্বসম্মানে বাঁচে।. 😅
2026-08-14 17:20:34