@tatan_er_odhora: ✉️ : বহুদিন তোমাকে নিয়ে কিছু লেখা হয় না। ব্যস্ততা এমনভাবে গ্রাস করেছে যে, তোমাকে নিয়ে দুটো লাইন লিখব সেটাও হয়ে ওঠে না। আজ ভাবলাম, কিছু না হয় লিখিই। আজ তোমাকে ভীষণ মনে পড়ছে। কত লেখাই না লিখেছি তোমাকে উৎসর্গ করে, অথচ আজ শব্দেরা কেমন উদাসী। তারা সাজছে না। আমি কি তোমাকে নিয়ে লেখা ভুলে গেলাম তবে? ধুর, ভুলিনি। শুধু একটু আধটু দেরি হয়। সে হচ্ছে হোক না! তবে বলো তো? তোমায় নিয়ে লিখিনি বলে রাগ করেছো নাকি? তুমি জানো, তোমাকে নিয়ে না লিখলেও তোমার কথা ভাবিনি এমন একটি দিনও কাটেনি। কত পাগলামিই না করেছি, বলো? সে কথা বাদ দিলাম, এখনো তো করি। তবে মাঝে মধ্যে! জানো, তোমাকে খুব মনে পড়ে। সেদিন যখন তোমাকে দেখলাম, মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ভাবছিলাম, একটা মানুষ এতটা সুন্দর কীভাবে হয়? অবশ্য প্রতিদিনই তোমাকে নিয়ম করে দেখা হয়। তবু তোমাকে দেখার বিস্ময়টা যেন আজও পুরোনো হলো না। প্রতিবারই মনে হয়, এই মানুষটাকে এত সুন্দর করে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা বুঝি সৌন্দর্যের সমস্ত মায়া একসঙ্গে ঢেলে দিয়েছিলেন। আগের সেই তোমাকে নিয়ে ভাগ্যের কাছে করা বাচ্চামো অভিযোগগুলো দেখলে এখন হাসি পায়। কত পাগলামিই না করেছি! কত অভিমান, কত অকারণ অভিযোগ সবই তো তোমাকে ঘিরে। তাহলেই বোঝো, তুমি মানুষখানা কতটা ভয়ংকর সুন্দর। আমার কিশোরী বয়সের প্রথম প্রেম ছিলে তুমি। যতই ম্যাচিউর হই, তোমাকে ভোলা কি সম্ভব বলো? হ্যাঁ, সময় হয়তো অনেক কিছুই পাল্টে দেয়। আমাকেও অনেকটাই পাল্টে দিয়েছে। কিন্তু তোমাকে মনে রাখার অভ্যাসখানা এখনো বদলাতে পারেনি। বলতে পারো, শুধুই মনে রাখা? না। তোমাকে কখনো পাব না, কিংবা তুমি কখনো আমার হবে না এই সত্যিটা হয়তো মেনে নিয়েই ভালোবাসাটাকে আজকাল ‘মনে রাখা’ বলে সম্বোধন করছি। কিছু অনুভূতিকে তো আর তার প্রকৃত নামে ডাকা যায় না। নামটি উচ্চারণ করলেই যে বুকের ভেতর পুরোনো ব্যথারা হানা দেয়! সে যাক গে! মানুষ কত কিছুই তো জীবনে চায়। সব কি পায়? পায় না। তাই আমিও আর আফসোস করি না। ফুল গাছে সুন্দর, ছিঁড়ে ফেললে তো সেটা নষ্ট হয়ে যায়। তুমি তো আমার পবিত্র ফুল। তুমি দূর থেকেই তোমার সুবাস ছড়াও, আমি না হয় দূর থেকেই তার মায়ায় মুগ্ধ হয়ে থাকব। তোমাকে ছুঁয়ে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা না হয় নিজের কাছেই গোপন থাক। তবু মাঝে মাঝে বড় ইচ্ছে করে, তোমাকে একবার বলি তুমি জানো না, তোমাকে কতটা ভালোবাসি। জানো না, কত রাত তোমার কথা ভাবতে ভাবতে কেটে গেছে, কতবার তোমাকে নিয়ে লেখা শুরু করে শেষ করতে পারিনি। কারণ তোমাকে নিয়ে লিখতে বসলে শব্দেরা কেমন অসহায় হয়ে পড়ে। এত ভালোবাসা কি আর কয়েকটি বাক্যে ধরে রাখা যায়? হয়তো কোনোদিনই তুমি জানতে পারবে না, তোমাকে ঘিরে কারও পৃথিবী গড়ে উঠেছিল। জানতে পারবে না, তোমার একটি ছবি কতটা অকারণে মন ভালো করে দিতে পারে, তোমার একটি হাসি কীভাবে দীর্ঘ বিষণ্নতার ভেতরেও মন ভালো করে দিতে পারে। আর আমি? আমি হয়তো এমনই দূর থেকে তোমাকে দেখে মুগ্ধ হব, তোমাকে নিয়ে লিখব, আবার হয়তো কোনো এক রাতে লেখা থামিয়ে চুপচাপ তোমার কথাই ভাবব। তুমি আমার হবে না এই সত্যিটা আমি মেনে নিয়েছি। কিন্তু তোমাকে ভালোবাসিনি এ কথা কোনোদিন নিজেকে বোঝাতে পারব না। তাই তোমাকে পাওয়ার গল্প না হয় হলোই না। তোমাকে হারানোরও তো কিছু নেই কারণ তুমি কোনোদিন আমার ছিলে না। শুধু এইটুকু আক্ষেপ থেকে যাবে। আমার হৃদয়ের এতখানি জায়গা জুড়ে থাকা মানুষটি কোনোদিন জানলই না, সেখানে তার জন্য কতটা ভালোবাসা জমে ছিল। হয়তো একদিন তোমাকে মনে পড়বে না এমন দিনও আসবে। কিন্তু আজ সে কথা ভাবতে ইচ্ছে করছে না। আজ শুধু মনে হয়, তুমি ভালো থেকো। খুব ভালো থেকো। আর যদি কোনোদিন হঠাৎ কোনো বিষন্ন বিকেলে, কোনো নির্জন রাতে, কোনো পুরোনো লেখার ভাঁজে আমার কথা মনে পড়ে তবে এক মুহূর্তের জন্য হলেও ভেবো, কেউ একজন ছিল, যে তোমাকে পাওয়ার আশায় না! শুধু তোমাকে ভালোবেসেই তার কিশোরী হৃদয়ের সবচেয়ে সুন্দর সময়টুকু তোমার নামে লিখে দিয়েছিল। আর সেই মানুষটা আজও তোমাকে দূর থেকেই ভালোবাসে শুধু আগের মতো দাবি নিয়ে না! একটা নিঃশব্দ প্রার্থনা হয়ে। তুমি দূরে থেকো, তোমার সুবাস ছড়িয়ে দিও আমি না হয় দূর থেকেই মুগ্ধ হয়ে থাকব। কারণ কিছু ভালোবাসার পরিণতি কাছে পাওয়া নয়। কিছু ভালোবাসা দূরত্বের ওপারেই সবচেয়ে সুন্দর থাকে। আর কিছু মানুষ আমাদের না হয়েও। আজীবন আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে থেকে যায়। #taehyung #tae

𝐊𝐓𝐇:)
𝐊𝐓𝐇:)"💌
Open In TikTok:
Region: BD
Friday 14 August 2026 13:24:32 GMT
30413
3579
69
280

Music

Download

Comments

tahsina_akter_afra
♡<𝐒𝐰𝐞𝐞𝐭𝐡𝐞𝐚𝐫𝐭>♡ :
Aww edit tah sundor hoiche😭💜
2026-08-14 13:26:52
18
kim_v_mariya
te_te :
kanna koire disi🫠🙌 asloi akn r thaki niya paglemo kori na kintu moner ak kone akn o asien amn kono din jai na kanna kori na vabi na amr life r fast love apni 🫠somoi r satha satha koto kisu bodle dai na "tatan sahib" ❤️‍🩹 mone rakben apni cilen amr fast vlobasha r last ami jni amr jibon a kaw asbe hoito basi dari nai but ami jai koytedin pari nijeki onno karor hoite dibo na ami ki r basi din apneki nijer boli dabi korte parbo na jni apni amr non r na cilen taw aiter maji je ami santhe kuijja pai🫠v'r bow boli amki jokon amr boner sommodon kori thokn vison kanna asy 🤍 apnki niya joto bolbo toto kom hobi amr sahib🥀🫀😊
2026-08-14 14:13:42
8
star._.celeste
⏤𐙚𝐌𝗮𝐑𝘂✧!?🕷️ :
বড্ড সুন্দর করে সাজিয়ে ঘুজিয়ে লেখো!😌❤️‍🩹
2026-08-14 17:57:58
4
jungkooks.wifeyy5
Jungkook's wifeyy❤️‍🩹🤭🫶 :
ক্যাপশন পড়ে কান্না করার যে ব্যাপারটা -!🫠❤️‍🩹
2026-08-14 13:56:10
12
cloudy.cupcake4
cloudy cupcake :
Enzo Fernandez version pls pls pls pls pls pls pls 🥺
2026-08-18 15:27:43
0
hasifa..jungkook
♡ 𝓙𝓴'𝓼 𝓛𝓲𝓛𝓲-! ♡ :
caption just touch my heart 🫠🖤🫀
2026-08-14 14:36:01
4
juha.30
🌼 Yn ফুল 🌼 :
atto din por likhla. nijer sob emotion abeg dhele likhso ar tumar ai likha gula pore ami o ektu emotional hoye gelam🥹💗
2026-08-14 15:07:24
2
raha4590
🫐 :
tomar ei writing skill gula sorttie great!-🥀💟 Btw apuu tumi kon class e poro?!-
2026-08-14 18:12:21
0
alora_700
ßë sêvên ♡✧* :
কাল রাত থেকে মনে করে করে থেকে থেকেই কেদেঁ উঠছি তার উপর এমন লেখা পড়লে কি আর কান্নারা বাধঁ মানে?
2026-08-15 10:42:43
1
priyaa_morseeeee
PRIYUUU :
apu caption ta deya jabe??🙃
2026-08-20 04:46:43
0
jannatjarin272
김태형 :
"সত্যি আমি কান্না করে দিয়েছিলাম 😅
2026-08-16 11:50:32
1
samiyaislamsami50
🕊️Pakhi🕊️ :
ক্যাপশন পড়ে কান্না করে দেওয়ার যে বেপার টা
2026-08-15 08:03:38
1
who_is_she2019
🌙تاتان صاحبة~💌 :
filter name?
2026-08-18 13:56:21
0
sadiaafrinmim158
pro :
না আমি ডুবতে রাজি নেই আর already সমুদ্রের অচিন গভীরে ডুবে গেছি জানি অন্য কাউকে মেনে নিতে হবে তাকে পাবো না তবে ওই গভীর থেকে আর কখনো ফিরতে পারবো না কারন তার ব্যাপারে যে আমি সাঁতার জানি না 😅😅
2026-08-18 03:39:39
0
ayra...21
𐙚ꫝyra!𓍯🦋🌧 :
ei ekta caption amake kadalo..... ❤️‍🩹 ami jokhon caption ta porchi ar amr chokhe prochur pani tol tol korchilo ami jokhon caption tah porchi mone hocche ei caption tah ami likhechi anr moner kotha likhe chi.... ei ekta captin onek army's der moner kotha...... ✨❤️‍🩹.. 😭
2026-08-18 10:27:38
0
..sadiya..300
🍒.V এর পিচ্চি বউ.🍒 :
সাপোর্ট করো
2026-08-18 11:14:47
0
kpopxkorea0
TA€HA KIM☆7 :
bhaii tumar edit gula atto shondor lage amar kacche😫
2026-08-18 09:11:57
0
tae__ive_7
𝑻𝒂𝒆⁷ :
erokom koyekta line porei abr o k moner modde aro vlobabe gete felechi! she jaihok o k pete hbe nah sarajibon or monmukdokor chehratar dikei takiye katiye dibo-!!🫠
2026-08-14 13:46:41
0
To see more videos from user @tatan_er_odhora, please go to the Tikwm homepage.

Other Videos


About