রাজ্য বিহীন রাজ কুমার❤️🩹 :
ভুল হবে—ভালোবাসেছিলাম খুব তারে।🫵
সে আমারে এই মনটা এমনভাবে স্পেশাল ফিল করাইছিল, মনে হইছিল তারে ছাড়া আমার চলবে না।
হারিয়ে যাওয়ার কথা উঠলেই সে কান্নাকাটি করে কইতো, “আপনি ছেড়ে গেলে আমি মরে যাবো, সত্যি সত্যি মরে যামু।”
তার সেই কথাগুলো বিশ্বাস করে আমিও ভাবছিলাম, মানুষটা হয়তো সত্যিই আমারে ছাড়া থাকতে পারবে না।
কিন্তু হঠাৎ একদিন সে নিজেই আমারে ছেড়ে গেলো।
আমার আকুতি-মিনতি, কোনো কিছুই আর তারে আটকাইতে পারলো না।
সে চলে গেলো, একবার ফিরেও তাকালো না আমার দিকে।
হঠাৎ করে একা হয়ে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না।
চারপাশের সবকিছু কেমন যেন সংকীর্ণ হয়ে আসছিল, নিজের কাছেই নিজেকে অচেনা লাগতো।
মাঝে মাঝে মনে হতো, বোধহয় আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি।
কখনো মনে হতো, এভাবে আর কতদিনই বা বাঁচবো!
মানসিক চাপ নিয়ে দিনের পর দিন শুধু একটা কথাই খুঁজে বেড়াইছি—সে কেন চলে গেলো?
আমার দোষটা কোথায় ছিল?
আমি কি তাকে কম ভালোবাসছিলাম, নাকি তার জন্য কিছু কম করছিলাম?
তাকে পাওয়ার জন্য নিজের যতটুকু করার ছিল, সবই তো করেছিলাম।
তারপরও মানুষটা চলে গেলো, আর আমি আজও সেই চলে যাওয়ার কারণটা খুঁজে বেড়াই।
সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে—যে মানুষটা একদিন বলেছিল, আপনি ছেড়ে গেলে আমি মরে যাবো,
শেষ পর্যন্ত সেই মানুষটাই আমাকে ছেড়ে দিয়ে দিব্যি বেঁচে রইলো।
আর আমি? বেঁচে আছি ঠিকই, কিন্তু এই বেঁচে থাকাটাও যেন মরার মতো।😓💔
2026-09-04 05:58:09