@salman_ahmed._: কিছু বিদায় খুব অদ্ভুত হয়… কেউ সামনে দাঁড়িয়ে বলে না, “আজ থেকে আর কোনো সম্পর্ক নেই।” শুধু একটা মেসেজ আসে— **“আর যোগাযোগ করব না।”** তুমি তখনও বলতে চাও, “একটু শোনো…” হয়তো শেষবারের মতো নিজের কথাগুলো বোঝাতে চাও। কিন্তু ওপাশ থেকে আসে— **“তোমার কোনো কথাই শুনতে চাই না।”** তারপর হঠাৎ দেখো— **Account not found.** সেদিন বুঝতে পারো, মানুষটা শুধু কথা বলা বন্ধ করেনি, তোমার কাছে পৌঁছানোর শেষ দরজাটাও বন্ধ করে দিয়েছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, তুমি এখনও তাকে ঘৃণা করতে পারো না। কারণ মানুষ চলে গেলেও, **মায়াটা এত সহজে চলে যায় না।** 🥀 — Salman Ahmed✍️