নিঝুম রাতের তারা :
যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম...✨
জোনাকি থেকে জোছনা, যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো!
জগৎ কুল নাম দিল তার, "প্রেমিকা"।
তাকে দেখার পর চাঁদ, ফুল কিংবা প্রজাপতিকেও সুন্দর মনে হয়নি।
তাকে ভালোবাসব বলে অন্য কাউকে ভালোবাসিনি,তবে সে হয়নি আমার অধ্যায়িনী।
আহ্ , কী ছিল তার মহিমা!
জগৎ কুল নাম দিয়েছিল তার, "প্রেমিকা"।
সে তো হারায়নি,বরং আমিই হারিয়েছি আমায়!
সে বলেছিল,"ভালোবাসায় পাল্টে দেব তোমায়, বিচ্ছেদের জমানায়।"
আহাহা... এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায়।ভালোবেসে হারালাম আমায়।
তাকে করা স্পর্শ, অথবা তার করা ক্ষীপ্র চুম্বন, লেগে আছে আজও ঠোঁটের কোণে...
শুধু নেই...নেই সে অনামিকা, যার নাম দিয়েছিল জগৎ কুল, "প্রেমিকা"। 💔
আমি শুনেছিলাম, এ পৃথিবীর মানুষেরা চাইলে নাকি সবকিছুই হতে পারে!
তাই আমি চাঁদ, সূর্য, মহাবিশ্ব চাইনি হতে,শুধু চেয়েছিলাম আজন্ম তোমায় ভালোবেসে যেতে...🌙
2026-08-15 03:27:44