Sabbir :
@Sabbir::তোমাকে না পেলে আমার জীবন থেমে যাবে না, কোন না কোন ভাবে এগিয়ে চলে যাবে। মানুষ যেমন ভাঙা মন নিয়েও বেঁচে থাকে, আমি হয়তো সেভাবেই থাকবো। তবে একটা আক্ষেপ সারাজীবন আমার বুকের ভিতরে কাঁটার মতো বিঁধে থাকবে- আমি তোমাকে পাইনি। আমি মূলত তোমার জন্যই তোমাকে পাইলাম না তোমার রাগ, হাসি, অভিমান, ছোট ছোট কথা... সবই স্মৃতি হয়ে জমে থাকবে। হয়তো বাইরে থেকে আমি স্বাভাবিক থাকবো, হাসবো-গল্প কি করবো, কিন্তু ভেতরে ভেতরে সেই স্মৃতিগুলো আমাকে নিরবে কাঁদাবে। জানো? কিছু মানুষ জীবনে আসে না, কিন্তু তাদের স্মৃতিগুলো কখনো যায় না।
তুমি সেই মানুষ, আমার জীবনের একটা বড় অংশ হয়ে থাকবে। সময়ের সাথে সবাই ভাববে আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তারা জানবে না- প্রতিদিন রাতের নিঃসঙ্গতায় তুমি মনে পড়ো। তোমার অনুপস্থিতি আমার বুকের বাম পাশে একটা শূন্যতা এনে দেয়। একটা অপূর্ণ ভালোবাসা, না পাওয়া গল্প আর কিছু স্মৃতি নিয়ে যেন আমার জীবন ভরে থাকবে। এইই আমার জীবনের গল্প-একজন মানুষকে খুব ভালোবাসাছিলাম, কিন্তু তাকে কখনো নিজের করে পাওয়া হবেনা. ভাগ্যর দোষ দিয়ে কি হবে জেখানে তুমি নীজেই চাওনি আমাকে, আমি মূলত তোমার জন্যই তোমাকে পাইলাম না 😅💔
2026-08-15 10:25:08