@woim7: সে জিজ্ঞেস করেছিল, "বৃষ্টিতে ভিজতে ভালো লাগে?" আমি বলিনি, "তোমার সাথে হলে আগুনে পুড়তেও ভালো লাগে।" কারণ ভালো লাগাটা কখনো বৃষ্টি, রোদ কিংবা ঋতুর উপর নির্ভর করে না, ভালো লাগাটা নির্ভর করে মানুষের উপর। তুমি পাশে থাকলে ঝড়ও শান্ত লাগে, আর তুমি না থাকলে বৃষ্টিও কেমন যেন একা একা লাগে। তাই উত্তরটা আর দেওয়া হয়নি, শুধু মনে মনে বলেছিলাম, "তোমার সাথে হলে বৃষ্টি ভেজা তো দূরের কথা, আগুনে পুড়তেও আমার আপত্তি নেই"...!