@ovionikr1: সারাদিন যতই ক্লান্তি জমুক, যতই মনটা ভারী থাকুক, তোমার একটুখানি উপস্থিতি সবকিছু বদলে দেয়। তোমার সামনে এসে আমি কখনো কষ্টের কথা বলতে পারি না। কারণ তোমার চোখে চোখ রাখলেই মনে হয়— এই মুহূর্তটা শুধু সুন্দর হোক, আমার দুঃখগুলো নয়। তুমি জানো না, আমার সবচেয়ে বড় ওষুধ তোমার একটি হাসি। আমার সবচেয়ে বড় শান্তি তোমার কণ্ঠের দুটি শব্দ। তাই যদি কোনোদিন আমাকে খুব হাসিখুশি দেখো, ভেবো না আমার জীবনে কষ্ট নেই। শুধু এটুকু বুঝে নিও— তোমাকে দেখলেই আমার সব দুঃখ চুপচাপ তোমার ভালোবাসার কাছে হেরে যায়...!! #highlight #ক্যাপশন_ভিডিও #foryoupage #bdtiktokofficial