@ibrahimkholilhawladar: প্রায় ৭ মাস পার হলো। তবু ও আমাকে বৈধ কাগজ পএের জন্য তার কোনো তৎপরতা দেখলাম না। এটা নিয়ে একদিন তার সাথে খুব ঝামেলা করলাম এবং রাগ করে তার বাসা থেকে বের হয়ে গেলাম । বের হওয়ার দুইদিন পর আমি বাচ্চাদের খুব মিস করছিলাম। এবং তাদের জন্য খুব কান্না আসছিলো। তারা বিগত ২ দিন শুধু আমাকে কল দিতো। বাধ্য হয়ে বাচ্চাদের জন্য আবার ফিরে গেলাম। "আমি তাদের ফোন রিসিভ করে বলেছি আমি আসছি""। তারা আমার জন্য বাসার সামনের রাস্তায় বসে রইলো। আমি যখন গাড়ি থেকে নামছি তারা দৌড়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়েছে। আসার সময় তাদের জন্য চকলেট আর কিছু খাবার কিনে এনেছি। বাসায় এসে সবাই একসাথে খাবার খেলাম। বাচ্চারা শুধু বলেছিলো তুমি আর আমাদের ছেড়ে যেও না। তাদের দিকে তাকিয়ে বললাম,, ""যাব না তোমাদের ছেড়ে""। দিন যাচ্ছে,,,, বাচ্চাদের নিয়ে আমার লাইফ। তাদের মা এখন আমাকে মাসে ১ লক্ষ করে টাকা দেয়। ইভেন এখন সে খুব একটা বাসায় ও থাকে না। ১০ দিন বা ১৫ দিন পর পর আসে। সে কোথায় হারিয়ে যায় আমরা জানি ও না। একদিন তাকে বলেছি কোথায় যাও না যাও একটু বলে যেও। সে চুপ ছিলো উওর দেয়নি। বাচ্চারা ও তার জন্য এখন আর অপেক্ষা করে না। তাদের সমস্ত চাওয়া পাওয়া যেন আমাকে ঘিরে। একদিন এক ভদ্রলোক বাসায় এসেছিলো। আমি ভেবেছি হয়তো তার বন্ধু। কারণ প্রায়ই ছেলে মানুষ ঘরে আসে। কিছু সময় পর তাদের রুম থেকে চিৎকার চেঁচামেচি। তখন তিনি বললেন তোর বাচ্চা নিয়ে যা। কোথায় নিয়ে যাবি। তিনি মেজো বাচ্চা টাকে আমার রুম থেকে নিয়ে গিয়ে লোকটার দিকে ধাক্কা দিলো। লোকটা বললও কোনো চাইল্ড হোমে দিয়ে দাও। তোমাকে রাখতে বলেছে কে? টাকা যা লাগে আমি দিব।। এক পর্যায়ে লোকটা অনেক ঝগড়া করে কিছু টাকা রেখে চলে যাই। তখন বুঝতে পারি যে তিন সন্তানের বাপ ৩ জন। আমি এত দিন মনে করেছি তাদের বাবা ১ জন।। বাচ্চাদের প্রতি মায়া যেন আরো বেড়ে গেলো। সময় বহমান কেটে গেলো জীবনের ৭ টি বছর। একদিন তিনি নিজে থেকেই আমাকে বললে কাগজ পএ রেডি করে দাও আমি সব প্রসেসিং করে দিচ্ছি। ১ বছর পর স্বপ্নের সেই ব্রিটিশ পাসপোর্ট আমি পেলাম। পাসপোর্ট পাওয়ার পর দেশে আসার জন্য ব্যাকুল হয়ে গেলাম। সে আমাকে টিকেট করে দিলো। এবং পরিবারের সবার জন্য অনেক শপিং করে দিলো। সে টাকা দিয়ে দিয়েছে। আমি বাচ্চাদের সাথে নিয়ে শপিং করে এসেছি।। আমি যখন দেশে আসবো বাচ্চারা ও আসতো চাইলো। এটা কোনোভাবে পসিবল না বাচ্চাদের সাথে করে দেশে আসা। আমি বললাম চলে আসবো। তারা বললও অপেক্ষা করবো,, "তোমার জন্য তাড়াতাড়ি এসো।"" আমি যেদিন দেশে আসবো তারা খুব কান্না করেছে। আমি ও কান্না করেছি এবং কথা দিয়েছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দেশে এসেই আমার এক অদ্ভুত আনন্দ লাগলো। আমাদের দেশে আলাদা একটা সুঘ্রাণ রয়েছে। আলাদা একটা মাটির গন্ধ রয়েছে। মা কে দেখে ই ১ ঘন্টা বুকে জড়িয়ে ধরে রেখেছি৷। মায়ের আঁচল, মায়ের হাতের রান্না আলাদা এক স্বাদ। আমি পুকুরে মাছ ধরতাম, পুকুরে বাচ্চাদের মত পানিতে লাফালাফি করতাম। দেশীয় সমস্ত খাবার খেতাম। ১৫ দিন যেতেই আর ভালো লাগছিলো না। আমি বাচ্চা দের খুব মিস করছিলাম। তারা ফোন করে বলতো খুব মিস করছে আমাকে। মা বললও বিয়ে করবি না। মাকে বললাম আরেকবার এসে বিয়ে করবো। বাচ্চাদের জন্য এত কলিজা জ্বলছিলো যে ২ মাস দেশে থেকে আবার লন্ডনে ব্যাক করেছি। যাওয়ার সময় আমার দেশীয় অনেক খাবার তাদের জন্য নিয়ে এলাম। মাছ নিয়ে গেলাম, মায়ের হাতের পিঠা, এবং আচাড়,সবজি অনেক কিছু নিয়ে এসেছি। এয়ারপোর্টে তারা এসেছিলো আমাকে রিসিভ করতে।। আমাকে দেখে তাদের আলাদা আনন্দ সাথে আমার ও। সবাইকে জড়িয়ে ধরে চুমু খেলাম। ওরা আমাকে চুমু দিলো। বাসায় গিয়ে তাদের সাথে প্রচুর আমার দেশের গল্প করেছি একসাথে বসে। যা যা এনেছি তাদের দিলাম এবং তারা খুব মজা করে খেলো। তাদের মা আবার একটা বিবাহ করেছে। এবং উনি এখানে এখন খুব একটা এখন আর আসে না। মাসে ২ বা ৩ বার আসে। তিনি এখন অন্য শহরে থাকেন। বাচ্চাদের সব কিছু যেন আমি। বড় বাচ্চার বয়স এখন ২০, মেজোটার বয়স ১৭ আর ছোট্ট টার ১৬। তারা ও প্রায় বড় হয়ে গিয়েছে। আমি বাচ্চাদের নিজের হাতে ড্রাইভিং শিখিয়েছি। রান্না শিখিয়েছি,ঘরের কাজ শিখিয়েছি।। তাদের নিয়ে আমার পৃথিবী। তাদের আমি রাত করে ফিরতে দেই না ঘরে। সাথে করে নিয়ে যাই কোথাও গেলে। বাজে বন্ধুদের সাথে মিশতে ও দি না। তাদের লাইফ টা খুবই ডিসিপ্লিন এর মধ্যে রেখেছি। তাদের সমস্ত কিছু আমাকে দেখতে হয়। আমি ছাড়া তাদের এ শহরে কেউ নেই। আমরা একসাথে সবাই দূর দূরান্তে ঘুরতে যাই। আমি এখন দেশে ও যাই না খুব একটা । গেলে ও ১০ বা ১৫ দিন থেকে চলে আসি। । কারণ বাচ্চারা এতিমের মতো অপেক্ষা করে আমার জন্য।... আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের সাথে বাকি লাইফ কাটাবো। যা হওয়ার হবে শুধু এতটুকু জানি জন্ম দিলে বাপ মা হওয়া যাই না। কিছু কিছু সম্পর্ক রক্তের চাইতো ও আত্মার টান বেশি হয়ে পড়ে। #ibrahimkholilhawladar #advibrahimkholilhawladar #ibrahimkholilhawladar
Adv Ibrahim Kholil Hawladar
Region: BD
Sunday 16 August 2026 07:34:53 GMT
Music
Download
Comments
Al Amin ❣️ :
islam accept korce ki
2026-09-15 18:28:25
0
Neha moni :
আমার মতো কে কে পুরো গল্প টা পরছেন❤️❤️❤️
2026-08-17 13:17:41
568
sume khanum :
গল্পটা পড়ে মনে হলো মানুষের মনুষ্যত্ব বোধ এখনো বেঁচে আছে। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো।
2026-08-20 15:24:05
96
Minnie hazel :
মায়া মানুযকে সব সিদ্ধান্ত নিতে শিখায়,ভালো লাগলো গল্প টি পড়ে। ❤️
2026-09-04 08:25:25
8
🌼......S......🌼 :
তাদেরকে তাওহীদ একত্ববাদের শিক্ষা দেন ভাই আল্লাহর প্রতি ঈমান এবং পরকালের শিক্ষা দেন আশা করি আপনার এতদিনে পরিশ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ
2026-08-16 16:25:22
47
jonaki Aio :
এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে
2026-08-18 03:32:04
36
Rikta Akter :
সত্যি মহত্তর পরিচয় আমার বাচ্চা গুলো দেখে খুব কষ্ট হচ্ছে। ইশ আমি যদি ওদের মা হতে পারতাম। ❤️❤️❤️
2026-08-20 11:38:07
5
avijitbiswas818 :
ভাই ধর্য় নিয়ে আপনার জীবনের কাহিনি পড়লাম ভালো লাগলো,আসল কথা কী ভাই বিদেশিদের আমাদের বাঙ্গালির মতো আবেগ ভালোভাবা নাই ওদের,,
2026-09-06 13:56:55
8
Md Shohag Islam Ayon :
এটা জদি সত্যি হয়, তাহলে আমি আপনাকে আত্মার অন্তরাল থেকে ধন্যবাদ জানাই আপনাকে,, সত্যিই অতুলনীয় আপনার ভালোবাসা,, আপনার প্রশংসা করাও যেন মহাৎ ,,,, আপনার পরিবারের জন্য রইল দোয়া ও ভালোবাসা 🌺🌺🌺🌺🌺
2026-08-18 18:16:23
8
💱অদৃশ্য মানব ⚕️💲 :
মা হয়ে যেটা করতে পারেনি। আপনি পুরুষ হয়ে সর্বোচ্চ করেছেন। ❤️🩹
2026-08-25 16:10:23
8
~Huraira~ :
আপনি জীবনে অনেক বড় একটা মহত্ব কাজ করছেন। কয়জন পারে জীবনে এমন ত্যাগ করতে। আশা করি আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে।
2026-08-21 07:54:27
11
আসিফ ইকবাল :
আমার মতো কে কে পুরো গল্পটা পড়েছেন
2026-08-25 05:45:20
11
আমি আমার মতো :
আপনার তুলনায় আপনি নিজেই দোয়া রইলো আপনার জন্য
2026-08-18 03:45:58
7
✈️✈️🛫 নিল আকাশের চাঁদনি✈️✈️✈️ :
জানিনা ভাইয়া গল্প নাকি সত্যি তবে দোয়া আর ভালোবাসা রইলো আপনার আর বাচ্চা গুলোর জন্য 🥰🥰
2026-08-19 11:01:29
6
SHAHADAT BD :
আমি ও পড়েছি চোখে পানি চলে আসছে।
2026-08-23 11:05:55
10
পিচ্চি পরি👰♀️ :
এতোটা আবেগ প্রবণ হয়ে গেলাম যেনো ঐ ভাইটার জায়গায় আমি ছিলাম আর ফিল কোরছিলাম.. কান্না পেয়ে গেল
2026-08-26 16:16:55
8
Sumon baparii (মিয়া ভাই)🥰 :
পুরো কাহিনি টা পরলাম।
2026-08-16 13:56:04
18
kheyatory3 :
জন্মের চেয়ে কর্ম বড়,
সেটাই আপনি দেখিয়ে দিলেন।
মাশা-আল্লাহ মাশা-আল্লাহ 🌹🌹🌹
2026-08-16 21:12:35
14
আপনি ও আমার সে :
জানি না এটা কি শুধু গল্প লেখা হয়েছে নাকি কারো বাস্তব জিবনের কথা 😭তবে পুরোটা লেখা কথা পরছি খুব কান্না ও করছি লেখে তো আর বোঝানো যাবে না 😭😭😭😭😭
2026-08-17 05:34:46
8
Hasan :
সত্যি ই জীবন মানে যুদ্ধ!
ইসলামের পথে থাকার তৌফিক দান করুক.....
2026-08-16 17:19:15
19
শুন্য আমি 🥰 :
ঘঠনাটা কি সত্যিই কিছু গল্প শুনলে সত্যিই মনে হয়
2026-08-18 01:41:47
15
একলা মানুষ :
আপনি ই প্রকৃত মানুষ 😍ধন্যাবাদ আপনাকে👍
2026-08-17 10:08:22
6
কষ্টের জীবন :
আসলে সত্যি কিনা জানিনা দুনিয়ার বুকে এখনো ভালো মানুষ আছেন
2026-08-18 02:37:01
1
blue butterfly 🦋 :
পুরুষ মানুষ অনেক দায়িত্ব বান হয় এটি স্বাভাবিক।
2026-09-04 10:45:47
2
cat boy :
আমি সাধারণ টিকটকের কোন ঘটনা পড়িনা তবে এটা পড়ে মনটা ভরে গেছে।
2026-08-18 12:26:37
1
To see more videos from user @ibrahimkholilhawladar, please go to the Tikwm
homepage.