@akhi.pakhi.official: সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। অফার মুজিব শোরুমের উদ্বোধন আমার মতো একজন সাধারণ মানুষকে দিয়ে করানো হবে—এমন ঘোষণা আসার পর অনেকেই নানা ধরনের মন্তব্য করেছিলেন। কিছু মন্তব্য সত্যিই হৃদয়ের গভীরে আঘাত করেছিল। তবে আমি ভেঙে পড়িনি। কারণ আজ আপনাদের যে ভালোবাসা ও সম্মান দেখছি, তা সত্যিই অকল্পনীয়। এই ভালোবাসার পর মন খারাপ করে থাকার সুযোগ কোথায়? জীবনে হয়তো অনেক কিছু অর্জন করতে পারিনি। আমি খুবই সাধারণ একজন মানুষ। কিন্তু আপনাদের এই অসাধারণ ভালোবাসা আমাকে বারবার মনে করিয়ে দেয়—আল্লাহ চাইলে অসম্ভব বলে কিছু নেই। যারা কটু কথা বলে আমাকে ছোট করতে চেয়েছিলেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সময়, ধৈর্য আর মানুষের ভালোবাসাই তার সবচেয়ে সুন্দর জবাব দিয়ে দিয়েছে। আমাকে আর জবাব দিতে হয়নি! আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বড় পাওয়া। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক। #akhipakhi #ashuganj