@priyopreyoshi09: একদিন হয়তো তুমিও বুঝবে—কাউকে ভালোবাসা মানে শুধু তার পাশে থাকা নয়, বরং তার অনুপস্থিতিতেও তাকে নিজের ভেতরে বয়ে বেড়ানো। আমি হয়তো তোমার জীবনের সেই মানুষটা হতে পারিনি, যাকে তুমি সবার সামনে নিজের বলে পরিচয় দিতে পারবে_ কিন্তু বিশ্বাস করো, তোমাকে ভালোবাসার জায়গাটায় আমার কোনো অভিনয় ছিল না। আমি তোমাকে এমনভাবে ভালোবেসেছি, যেখানে পাওয়ার চেয়ে হারানোর ভয়টাই বেশি ছিল। তোমার একটা হাসির জন্য নিজের হাজারটা কষ্ট লুকিয়েছি, তোমার মন খারাপ হলে নিজের কষ্ট ভুলে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। তোমার কাছে হয়তো এগুলো খুব সাধারণ ছিল, কিন্তু আমার কাছে প্রতিটা মুহূর্ত ছিল জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। আজ তুমি অন্য কারো পাশে দাঁড়িয়ে সুখী হলেও আমি চাই, সেই মানুষটা যেন তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, যতটা ভালোবাসা তুমি আমার কাছ থেকে পেয়েছিলে। তোমার চোখে যেন কখনো অশ্রু না আসে, তোমার মনে যেন কখনো একাকিত্ব বাসা না বাঁধে। শুধু একটা আফসোস থেকে যাবে— যাকে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেছিলাম, একদিন তাকেই হয়তো বলতে হবে, “তোমার মতো করে আর কাউকে কোনোদিন ভালোবাসিনি।” হয়তো তুমি কোনোদিন জানবেও না, তোমাকে হারানোর পরও কত রাত তোমার কথা ভেবে নীরবে কেঁদেছি। তুমি হয়তো একদিন বলবে_ আমাকে কেউ কোনোদিন তোমার মতো করে ভালোবাসেনি…! আর সেদিন আমি হয়তো দূর থেকে শুধু মুচকি হেসে বলবো— আমি তো চেয়েছিলাম সারাজীবন তোমাকেই ভালোবাসতে…!
প্রেয়সী 🤍
Region: BD
Sunday 16 August 2026 17:01:10 GMT
Music
Download
Comments
সি~য়া~ম 🌸 :
ক্যাপসন টা দেন..
2026-08-18 20:24:05
1
পেত্নী 🥶 :
আমার স্বামী র মতো আমাকে কেউ ভালো বাসে নাই👍👍👍
2026-08-16 17:09:17
1
eyes 🕊️ :
💔
2026-09-16 21:01:34
0
To see more videos from user @priyopreyoshi09, please go to the Tikwm
homepage.