@shihab77201: এই ছোট্ট জীবনের পথচলায় অনেক কিছু হতে চেয়েছিলাম—হয়তো ভালো একজন সন্তান, বিশ্বস্ত এক বন্ধু, স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের আদর্শ ছাত্র, সফল একজন মানুষ, কিংবা কারও খুব প্রিয় একজন। কিন্তু পেছন ফিরে তাকালে মনে হয়, কোনো ভূমিকাটাতেই আমি নিজেকে পুরোপুরি নিখুঁত প্রমাণ করতে পারিনি। প্রতিটি পদক্ষেপে চেষ্টা করেছি, লড়াই করেছি, নিজের সর্বোচ্চটা দিয়ে আগানোর চেষ্টা করেছি। কিন্তু দিনশেষে ঝুলিতে জমেছে কেবল অপূর্ণতা আর ব্যর্থতার গল্প। হয়তো আমার চেষ্টা যথেষ্ট ছিল না, হয়তো সমাজ বা মানুষের চোখে আমি সফল নই, কিংবা হয়তো যেসব প্রত্যাশা আমার ওপর ছিল, তার কিছুই আমি পূরণ করতে পারিনি। "I tried so hard and got so far, but in the end, it doesn't even matter..." গানের এই লাইনগুলোর মতোই মনে হয়—এত লড়াই, এত চেষ্টার পরও শেষটা যেন শূন্যতায় গিয়ে ঠেকছে। ব্যর্থতার এই ভার আরও বহুগুণ ভারী লাগে যখন নিঃসঙ্গতা চারপাশ থেকে ঘিরে ধরে। তবুও, এই ব্যর্থতার গল্পগুলোও তো আমারই জীবনের অংশ! আমি হয়তো নিখুঁত নই, সফল নই, হয়তো আমার চেষ্টাটুকুও যথেষ্ট ছিল না... কিন্তু আমি চেষ্টা করতে পেরেছি! এটাই আমার একমাত্র সত্য। তবুও আলহামদুলিল্লাহ! আল্লাহর ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি নিশ্চয়ই আমার জন্যও ভালো কিছু রেখে দিয়েছেন🫠 আলহামদুলিল্লাহ 💝 #SelfReflection #DeepThoughts #RelatableStories #UnsentThoughts #CapCut

Sayed Al Shihab
Sayed Al Shihab
Open In TikTok:
Region: BD
Sunday 16 August 2026 18:41:47 GMT
1694
74
1
8

Music

Download

Comments

user5650923736373
user5650923736373 :
💕💕💕
2026-08-16 18:51:37
1
To see more videos from user @shihab77201, please go to the Tikwm homepage.

Other Videos


About