@md_khaled_: ম্যাচের আগে নেইমারকে ইগ্নোর করলেও, নেইমারের সান্তোসের কাছেই ৩-০ গোলে হারে মেন্ডেসের দল ভাস্কো দা গামা।💛🥹 🗣️🙏 সান্তোসের বিপক্ষে গতকালের ম্যাচের আগে ভাস্কোর অধিনায়ক থিয়াগো মেন্ডেস নেইমার জুনিয়রের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান! তাদের এই বিরোধের সূত্রপাত ফ্রান্সে পিএসজি ও লিওনের মধ্যকার ম্যাচে, যেখানে মেন্ডেসের গুরুত্বর আ'ঘাতে নেইমার চোট পেয়েছিলেন; এরপর চলতি বছরের শুরুর দিকে ব্রাজিলে তাদের মধ্যে উত্তপ্ত বাক-বিতণ্ডা ও সং'ঘাতের ঘটনাও ঘটেছিল। সান্তোস ও ভাস্কো দা গামার মধ্যকার সেই ম্যাচে তারা একে অপরের মুখোমুখি হয়েছিলেন, কঠোর ফাউল করেছিলেন এবং একে অপরকে কটু কথা শুনিয়েছিলেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর, খেলা-পরবর্তী সাক্ষাৎকারে মেন্ডেসের কঠোর সমালোচনা করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি নেইমার। থিয়াগো যে তাদের অতীতের সেই তিক্ত ঘটনাগুলো ভুলে যাননি বা তা থেকে বেরিয়ে আসতে পারেননি, তা স্পষ্ট। গতকাল তিনি জেনেশুনেই নেইমারের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করেন।