@choto_kobi_402: সম্মান হোক বা ভালোবাসা, সবকিছুই সীমার মধ্যে সুন্দর। মানুষকে ঠিক ততটাই ভালোবাসুন, যতটা সে আপনার ভালোবাসার মূল্য দিতে জানে। আর ঠিক ততটাই সম্মান করুন, যতটা সে আপনার সম্মানের মর্যাদা রাখতে পারে। কারণ অতিরিক্ত ভালোবাসা মানুষকে উদাসীন করে তোলে, আর অতিরিক্ত গুরুত্ব মানুষকে অহংকারী করে দেয়। জীবনে অনেক মানুষ আছে, যারা আপনার দেওয়া ভালোবাসাকে দুর্বলতা মনে করবে, আপনার সম্মানকে প্রাপ্য নয়, অধিকার ভেবে বসবে। তাই নিজেকে কখনো সস্তা করে দেবেন না। ভালোবাসুন, সম্মান করুন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। মনে রাখবেন, যে জিনিসের প্রয়োজনের চেয়ে বেশি প্রাপ্তি হয়, সেটার মূল্য একসময় কমে যায়। তাই সম্মান হোক বা ভালোবাসা- ঠিক ততটাই দেবেন, যতটা প্রয়োজন। কারণ অতিরিক্ত জিনিসটাই একসময় সবচেয়ে বেশি খারাপ হয়ে দাঁড়ায়। . . . #foryoupage #vairalcaption #vairal_video_tiktok #fypシ #fyppppppppppppppppppppppp

ツ অপূর্ণ ইচ্ছে ツ
ツ অপূর্ণ ইচ্ছে ツ
Open In TikTok:
Region: BD
Monday 17 August 2026 14:07:44 GMT
90377
8073
153
334

Music

Download

Comments

mehuu317
Sparrow🕊️ :
যে বয়সে জীবনকে ভালোবাসার কথা ছিল, বুকভরে স্বপ্ন দেখার কথা ছিল, স্বাধীন পাখির মতো ডানা মেলে আকাশে ওড়ার কথা ছিল—ঠিক সেই বয়সটাতেই আজ আমি দাঁড়িয়ে আছি এক অন্তহীন শূন্যতার মাঝে। সবাই বলে, এটা নাকি জীবনের সবচেয়ে সুন্দরতম সময়! অথচ আয়নার সামনে দাঁড়ালে যে মুখটা ভেসে ওঠে, তাতে কোনো তারুণ্যের দীপ্তি নেই; আছে কেবল ক্লান্তি, একরাশ হতাশা আর দীর্ঘদিনের না-বলা কষ্টের গভীর ছাপ। সকালের প্রথম আলো যখন ঘরের জানালা দিয়ে ঢোকে, তখন অন্য সবার মতো আমার মনে কোনো নতুন দিনের উন্মাদনা জাগে না। বরং বুকটা ভারী হয়ে আসে এক অজানা আতঙ্কে। ঠিক তখন থেকেই শুরু হয় আমার প্রতিদিনের সেই অদৃশ্য যুদ্ধ। কার বিরুদ্ধে এই লড়াই? কোনো বাইরের শত্রুর সাথে তো নয়! এই যুদ্ধ আমার নিজেরই সাথে, আমার নিজের ছায়ার সাথে, আমার ভেতরকার ভেঙে পড়া মানুষটার সাথে। একদিকে বেঁচে থাকার তাড়না, নিজের স্বপ্নগুলোকে আগলে রাখার জেদ; অন্যদিকে প্রতিনিয়ত হেরে যাওয়ার ভয়, চরম একাকিত্ব আর চারপাশের চাপ সামলানোর অক্ষমতা। এই লড়াইয়ের কোনো শব্দ নেই, কোনো রণকৌশল নেই। এখানে কেউ ঢাল নিয়ে লড়ে না, বুক পেতে দেয় নীরবতা। কেউ দেখতে পায় না আমার এই যুদ্ধের ক্ষতগুলো। বাইরের পৃথিবীর কাছে আমি হয়তো একদম স্বাভাবিক, হাসিখুশি কিংবা গোছানো এক মানুষ। কিন্তু কেউ কি কোনো দিন জানতে চেয়েছে, এই হাসির আড়ালে প্রতিদিন আমার ভেতরটা ঠিক কতটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে? যে বয়সে মানুষের ভুল করার অধিকার থাকে, স্বপ্ন দেখার স্বাধীনতা থাকে, সেই বয়সে এসে আমাকে প্রতি মুহূর্তে নিখুঁত হওয়ার অভিনয় করতে হয়। নিজের ইচ্ছেগুলোকে নিজের হাতে গলা টিপে মারতে হয়। না-বলা কথাগুলো বুকের গভীরে জমা হতে হতে আজ পাথর হয়ে গেছে। কাউকে যদি বলতে যাই, তারা হয়তো এটিকে সাধারণ বয়সসুলভ পাগলামি বা অবুঝপনা বলে উড়িয়ে দেবে। কিন্তু কেউ বুঝবে না যে, এই বয়সের কষ্টগুলো কতটা মারাত্মক হতে পারে! নিজের সাথে প্রতিদিন এই লুকোচুরি খেলতে খেলতে আজ আমি নিজেই নিজের কাছে বড্ড অচেনা হয়ে গেছি। নিজের ভেতরের আলোটুকু তিল তিল করে নিভে যাচ্ছে, আর আমি চোখের পলকে নিজের মাঝেই বিলীন হয়েও যাচ্ছি। এই বিশাল পৃথিবীর ভিড়ে আজ বড্ড একা আমি। কাকে গিয়ে বলবো বলো তো? কার কাঁধে মাথা রেখে বলবো যে, এই সুন্দর বয়সের খাঁচায় বন্দি হয়ে আমি আসলে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি? 😅💔
2026-08-24 17:10:49
12
fabiha.mim57
Fabiha Mim🦋 :
জীবনে কিছু মানুষ আসে, যাদের হারিয়ে ফেলার পরও মন থেকে হারানো যায় না। তুমি হয়তো আজ আমার জীবনের অংশ নও, হয়তো তোমার জীবনে আমার কোনো অস্তিত্বও নেই—তবুও সত্যিটা হলো, বেঁচে থাকতে তোমায় কখনো ভুলব না। তোমার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আজও আমার মনে ভেসে ওঠে। তোমার কথা, তোমার হাসি, তোমার অভিমান—সবকিছুই যেন আমার স্মৃতির পাতায় চিরদিনের জন্য লেখা হয়ে গেছে। সময় হয়তো আমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাবে, নতুন মানুষ আসবে, জীবনও নিজের মতো করে এগিয়ে যাবে; কিন্তু হৃদয়ের কোনো এক নীরব কোণে তুমি ঠিকই থেকে যাবে। আমি জানি, তোমাকে ফিরে পাওয়ার অধিকার হয়তো আর আমার নেই। তাই তোমাকে ফিরে আসার কথাও বলব না। শুধু চাই, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। আর যদি কোনোদিন হঠাৎ আমার কথা মনে পড়ে, তখন শুধু এটুকু মনে রেখো—কেউ একজন তোমাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিল। তোমাকে ভুলে যাওয়ার প্রতিশ্রুতি আমি দিতে পারব না। কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, শুধু তাদের ছাড়া বাঁচতে শিখে নিতে হয়। বেঁচে থাকতে তোমায় কখনো ভুলব না…!! 😅💔
2026-08-24 02:21:16
7
ornima65
Ornima :
ভালোবাসা সম্মান গুরুত্ব বেহাইয়া ও হয়ে দেখছি পাইনি তো সেই মূল্য😔বিশ্বাস ঘাতক এই ভালোবাসা আমি আর বিশ্বাস করিনা ভালোবাসা সুন্দর😔 সুন্দর জীবন যেই ভালোবাসা নষ্ট কোরে দেয়😔 যাই হোক ভাইয়া আপনার ক্যাপশন গুলো অনেক সুন্দর😔 রিপ্লাই প্লিজ 😔🙏
2026-08-20 05:20:10
7
sk.khalek.sorkar
˚✧𝕽𝖎𝔥𝔞𝖓`𝐒𝒂𝐫𝐤𝑒𝒓*☆꒦‧˚ :
আমাদের গল্প টা মন ছিল~ আমিও রাখতে চেয়ে ছিলাম~ সেও থাকতে চেয়ে ছিল, কিন্তু 'পরিবার এর কারণে~ বিচ্ছেদ হয়ে গেলো~আর তাঁর বিয়ে হয়ে গেলো.!"🥹❤️‍🩹
2026-08-21 09:57:10
10
nxt..abu.saed
™™<ব্যর্থ কবি✓•😔 :
😅:কিছু একটা অপূর্ণ ছিল,,যা পূর্ণ হয়নি,,কেউ একজন আমার ও ছিল,,যে আমার হয়নি,,,,!
2026-08-18 08:49:00
14
shamimhasan1756
🖋️📙 পথিকের ( মন )🚫 :
ঝাঁকে এত ভালবাসলাম সে তো বুঝলি না
2026-08-17 14:27:56
11
.rifat.9876
💝 S. M. Y. 💝 :
সে আমার হয়েও আমার না
2026-08-24 16:02:01
7
adnan_habib14
কবিতার ফেরিওয়ালা :
ঠিক
2026-08-18 14:32:57
10
cr.1k0
CR.RAJU :
মানুষ পরিবর্তন হয়তে সময় লাগে না😅💔
2026-08-22 06:26:24
8
nirobmoharani
🥀Nirob Maharani👑 :
একদম ঠিক অতিরিক্ত গুরুত্ব মানুষকে অহংকারী করে দেয়
2026-08-23 11:07:27
6
ashadali323
বেকার ছেলে আসাদ :
ভালো লাগছে
2026-08-17 19:28:23
11
suma.ffgfffff
Suma ffgfffff :
right
2026-08-18 10:49:47
8
adhorikhan0
꧁♡ 𝔄𝔡𝔥𝔬𝔯𝔦 𝔎𝔥𝔞𝔫 ♡꧂ :
আমরা বোকা মানুষ এটাই বুঝি না😅😅
2026-08-25 13:08:28
6
fariha.farhanaamaduyajk1
((((না পাওয়া কিছু আশা)))) :
┏╮/╱💔 😔•••⊰❂⊱ ╱/ ╰┛কষ্ট হাজার গুণ বেড়ে যাবে তখন, যখন ভালোবাসার মানুষটাকে হাজারবার চেষ্টা করেও বুঝাতে পারবেন না, আপনি তাকে কতটা ভালোবাসেন।─༅༎•🌸༅༎•─🥀
2026-08-21 16:07:04
6
rahati2026
🤲👑💗®~সুন্দর সময়~^→ 💗👑🤲 :
জিবনে কিছু পাই বা না পাই একটা মায়াবী পেয়েছি তাও সে স্বার্থপর
2026-08-23 05:02:50
6
itsmemunia6
[<◑◑➤🦋তাকিয়া🦋 >◑◑➤] :
ফুল সাপোর্ট করলে খুশি হতাম 🥰🥰🥰
2026-08-24 06:27:35
5
aktersunzidaemugmail.com
🌸Sunzeeda Emu🌸 :
সত্যি কথা
2026-08-19 10:01:03
7
srityislam501
Mehmet & Mehrimar Ammu ❤️‍🩹😘 :
হুম
2026-08-22 05:12:31
8
nasrinjahan970
Nasrin Jahan :
কিছু একটা অপূর্ণ ছিল,,যা পূর্ণ হয়নি,,কেউ একজন আমার ও ছিল,,যে আমার হয়নি,,,,!🥺🥺🥺🥺
2026-08-21 04:56:11
7
nirod3218
(S.......N(❤️‍🩹):ツ☻ভদ্র᭄ছেলেツ :
@🎀ᚐনিঁরঁবঁ প্রেঁমঁᚐ🎀:🎓🎓 🎓📖:,,,,,,,,,যাও মুক্ত করে দিলাম…!😔 ,,,,,,মেরে ফেলবো আমি সেই মন…!🫀 ,,,,,,,,,যেই মন সারাক্ষণ তোমায়❤️‍🩹🥀 ,,,,,,,,,,,ভালোবাসতো...!❤️‍🩹😓
2026-08-20 17:22:02
5
nur_binte_nur
nur binte nur :
গানটা শুনলেই হৃদয়ের ক্ষতগুলো বেসে ওঠে🥰🥰🥰
2026-08-23 16:18:12
5
dola000247
🌸😊পদ্মাবতী 😊🌸 :
কথা না রাখতে পারলে কথা দিয়েন না! আপনার কাছে যে কথা সামান্য, এই কথা নিয়েই অন্য কারো অনেক স্বপ জমা হয়ে যায়...!😔❤️‍🩹🖤
2026-08-24 04:57:29
6
user8714229814681
𝑹𝒂𝒉𝒎𝒂'𝒔 𝑴𝒐𝒎 👐 :
caption plz 😭
2026-08-18 05:30:46
11
rxt.fahim0
বিদ্রোহী কবি ২.০;- :
মুখে হাসি বুকে ব্যাথা সব নিয়ে বেচে আছি একা 💔
2026-08-18 15:57:59
7
mahfuz00578
𝖒𝖆𝖍𝖋𝖚𝖟 𝖆𝖍𝖒𝖊𝖉 :
তোমাকে অনেক কিছুই বলার ছিল, কিন্তু কখনোই বলা হয় নি। হয়তো আর কখনো বলা ও হবে নাহ, কিছু কথা বুকের ভেতরেই থেকে যায়। ঠোঁট পর্যন্ত এসেও আর বলা হয় না, হয়তো ভয় তাকে, হয়তো সময়টা ঠিক থাকে নাহ ।অথবা হয়তো তোমাকে বললেও তুমি আর এই অনুভূতির গভীরতা বুজবে না, তবে আজ তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তোমার প্রতি প্রত্যাশা নেই, নেই কোনো অভিমান। শুধু মাত্র কিছু নাহ বলা কথা, কিছু অসমাপ্ত অনুভূতি, আর তোমাকে নিয়ে তৈরী হওয়া কিছু স্মৃতি। তুমি হয়তো কখনো জানতেই পারবে না, কতটা ভালোবেসেছিলাম তোমাকে? কতটা চেয়েছিলাম তোমাকে? কিছু ভালোবাসা প্রকাশ হওয়ার আগেই শেষ হয়ে যায়। কিছু না কথা চিরকাল বুকের ভিতর জমা থেকে যায়। 😅❤️‍🩹
2026-08-22 04:38:34
8
To see more videos from user @choto_kobi_402, please go to the Tikwm homepage.

Other Videos


About