★$★আলো হীন ল্যামপোস্ট★$★$★ :
এই যে বৃষ্টি আমায় কেমন অবলীলায় ছুঁয়ে যায়, তোমায় ছোঁয় না? ঝিরিঝিরি বৃষ্টির শব্দে হৃদয় আরও উতলা হয়। একা একা ভিজতে কী ভালো লাগে সোনা?
ঐ যে মন চাইলে বৃষ্টি তোমার ঠোঁট ছুঁয়ে দেয়, কিন্তু কই? আমি তো ছুঁতে পারি না। বড্ড হিংসে হয় বৃষ্টিকে। সে যে অবলীলায় তোমার বুক, চোখ, ঠোঁট ছুঁয়ে দেয়। অথচ আমি অভাগা তোমার কাছেও ঘেষতে পারি না!
এইসব বৃষ্টিতে মন আরও ব্যাকুল হয়। তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে, তোমার সাথে হাঁটতে ইচ্ছে করে, ভিজতে ইচ্ছে হয়। কতকিছুই ইচ্ছে হয়, সে খবর কে রাখে?
এই যে এমন বৃষ্টিতে তুমি দূরে থাকো, কাছে আসো না, কথা বলো না, এভাবে কি ভালোবাসা হয়? চোখে চোখ রাখা হয় না, তোমাকে জড়িয়ে ধরা হয় না, তোমাকে বলা হয় না, " আমি যে উন্মাদ হয়ে আছি! "
বৃষ্টির শব্দে হৃদয় আরও উতলা হয়ে ওঠে। কানে ভেসে আসে, তোমার নির্লিপ্ত কণ্ঠে আমার ডাক নাম। আমি দুচোখ দিয়ে বৃষ্টি দেখি, অথচ তোমায় দেখি না! বৃষ্টি কেমন মন চাইলেই তোমায় ভিজিয়ে দিয়ে যায়, অথচ আমি মাটির মতো শুকনো খরা হয়ে থাকি।
2026-08-17 22:54:29