Harun :
@Harun:@☆ Harun 🇧🇩✈️🇲🇾:আজকাল মানুষের ভালোবাসা দেখে বড্ড আফসোস হয়! তুমিও তো পারতে ভালোবাসতে। মুখে মুখে যতটুকু বলেছো, ততটুকু আর ভালোবাসলে কই?
পৃথিবীতে কত মানুষ ভালোবাসা ছাড়া বাঁচে। এ কঠিন কিছু নয়। তবে পৃথিবীতে যারা ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলে, পাওয়ার আনন্দ তাদের থাকে না!
কতকাল ভালোবাসা হয় না নিজেকে!
তোমাকে ভালোবেসে ভেবেছিলাম, তুমিও ভালোবাসবে। কিন্তু কই? সেই তো তুমিও কেমন ভান করেছো।
মানুষ হয়ে জন্মেছি, তাই ভালোবাসা–আদরের জন্য মরিয়া। আমি তো চরিত্রহীন নই। ভালোবাসা পাওয়ার পরেও কেন ভালোবাসা চাইবো?
না ভালোবাসলে, আর না “ ভালোবাসি ” বলে সঙ্গ দিলে। নিয়ম করে কথা বলা, দেখা করা, ব্যাকুল হয়ে থাকা, কোনোটাই তোমার মাঝে নেই! কত কথা নিজের সাথে বলি, শুধু তোমার সাথে বলা হয় না।
চারপাশে সহস্র মানুষের ভীড়ে আমার মতো অধমকে তোমার মনে পড়ে না৷ যাদের পাশে সবসময় মানুষ ছায়ার মতো লেগে থাকে, যাদের গল্প করার মতো মানুষের অভাব নেই, একাকিত্বের স্বাদ তারা বুঝবে কি করে? আমি বুঝি, একাকিত্ব কতটা যন্ত্রণার! পৃথিবীতে এতিমের কষ্ট আছে। তবে তুমি থাকার পরেও নিজেকে নিঃস্ব লাগা, একা লাগার অনুভূতি পৃথিবীর আর কোন ভাষা দিয়ে বোঝাই?
2026-08-18 05:27:28