স্বপ্না আক্তার :
তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা সত্যি আমার নেই
হাজার কষ্টের মাঝেও শুধু তোমাকে মনে পরে ভালোবাসা যেরকম শুনেছিলাম এইরকম কিছুই হয় না, এইখানে মানুষ মরে যায় বেশি কিছু হয় না, ফিল্ম এই ভালোবাসা পাওয়া যায় শেষ পর্যন্ত, কিন্তু সত্যি এই দুনিয়া তে এরকম কিছুই হয়নি এই স্বার্থে ভরা পৃথিবীতে তুমি কাউকে যতই ভালোবাসো না কেন, এমনকি তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকো, তবুও সবাই সেই ভালোবাসার মূল্য বুঝবে না।
কারও জন্য অতিরিক্ত আকুল হওয়াও ঠিক নয়। কারণ বলা হয়, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা উচিত নয়। আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপর অন্যকে।
যখন নিজের চেয়েও বেশি অন্য কাউকে ভালোবাসা হয়, তখন শেষ পর্যন্ত প্রায়ই পাওয়া যায় শুধু কষ্ট, যন্ত্রণা, চোখের জল, প্রতারণা আর একাকীত্ব। কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসাও কখনো কখনো বড় ভুল হয়ে দাঁড়ায়।
ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেটাই একসময় বোঝা হয়ে যায়। তাই আগে নিজেকে ভালোবাসো, তারপর অন্যকে। ভালোবাসো, তবে পরিমিতভাবে। কিন্তু কখনোই নিজের অস্তিত্ব, আত্মসম্মান আর পুরো পৃথিবীকে ভুলে গিয়ে কাউকে ভালোবেসো না।🥀🥹💔
2026-08-21 09:12:14