🩷➳ᎮᎥᏟᏟᎻᎥ⤹𝐒𝐀🅓𝐈🅨𝐀🩷🪼⁷ᥫ᭡ :
প্রিয়
জানি, তোমাকে আর পাওয়া হবে না... হবে না দেখাও কারন এটা যে চুড়ান্ত বিচ্ছেদ, কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার প্রিয় নিরর্ঝরিণীর প্রতি অনূভুতি একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! তবে এটা ভেবো আমার মনের মধ্যে তোমার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! তোমার সেই হাসি, তোমার কন্ঠস্বর, তোমার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে ! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, মনে পড়বে তোমার ত্যাগের কথা, বাবা মা কে ফেলে চলে এসেছিলে,আমায় ভালোবেসে, আমি কৃতজ্ঞ জানাই তোমায়, মনে পড়বে পন্মা নদীর পারে হাতে হাত রেখে দাড়িয়ে বলা কথা গুলো, আর খোদার লিখন তোমাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গিয়েছে, কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! তুমি আছো, থাকবে, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! - জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! আমি আমার নিরর্ঝরিণীকে ভালোবাসি....অনন্ত কাল বেশে যাবো।!!!!
😅🌸
2026-08-20 13:28:53