একটা সময় ছিল, প্রতিটা সকাল শুরু হতো তোমার একটা মেসেজ দিয়ে। রাত শেষ হতো তোমার কণ্ঠ শুনে। ভাবতাম, এই মানুষটা কখনো বদলাবে না।
তারপর একদিন সবকিছু বদলে গেল। মেসেজের জায়গায় নীরবতা, অপেক্ষার জায়গায় দীর্ঘশ্বাস, আর ভালোবাসার জায়গায় রেখে গেলে শূন্যতা।
আজও ফোনের গ্যালারিতে তোমার ছবিগুলো আছে, কিন্তু তুমি নেই। আজও তোমার নামটা মুছে ফেলতে পারিনি, কারণ কিছু মানুষকে জীবন থেকে সরানো যায়, কিন্তু হৃদয় থেকে নয়।
হারানোর যন্ত্রণা সেই কেবল বুঝে, যে তার প্রিয় মানুষকে হারিয়েছে...!