প্রকৃতির রং :
বিয়ে করেছি আজ এক মাস হলো। ❤️🥰
প্রায়ই রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি, উনি আমার দিকে তাকিয়ে আছেন। একদৃষ্টিতে… যেন চোখ ফেরাতেই ইচ্ছে করছে না।
প্রথম প্রথম ভাবতাম, হয়তো ঘুম ভেঙে গেছে তাই তাকিয়ে আছে। কিন্তু প্রায়ই একই ঘটনা! 😐
একদিন কৌতূহল সামলাতে না পেরে বললাম—
— “এই যে, রাতে ঘুমান না? আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন?” 😑
উনি হালকা হেসে বললেন—
— “আমাদের অনেক দেরিতে পরিচয় হয়েছে, তাই না?”
আমি বললাম—
— “হুম, তারপর?”
উনি একটু চুপ করে থেকে বললেন—
— “আরও আগে যদি তোমাকে চিনতাম, তাহলে হয়তো তোমার জীবনের আরও অনেক গল্পের সাক্ষী হতে পারতাম। এতদিন তুমি আমার চোখের আড়ালে ছিলে… এখন তাই তোমাকে একটু বেশি করে দেখি। মনে হয়, হারিয়ে যাওয়া সময়গুলো চোখ দিয়ে পূরণ করছি।” 🥹❤️কথাটা শুনে সত্যি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। বুকের ভেতর কেমন একটা অনুভূতি হলো। এতটা ভালোবাসা পাবো, কখনো ভাবিনি। 🥹
তবে বেশি আবেগ দেখালে তো আবার উনি মাথায় উঠে বসবেন! 😑😂
তাই একটু দুষ্টুমি করে বললাম—
— “আমার দিকে এতক্ষণ তাকিয়ে কী এমন দেখেন? প্রতিদিন তো একই চেহারা!” 😏
উনি সঙ্গে সঙ্গে বললেন—
— “চেহারা একই, কিন্তু মানুষটা প্রতিদিন একটু একটু করে আমার আরও আপন হয়ে যাচ্ছে।”
আমি বললাম—
— “বাহ! আজকাল তো বেশ কথা শিখে গেছেন!” 😂
উনি মুচকি হেসে বললেন—
— “তোমার সাথে থাকতে থাকতে শিখেছি।”
আমি একটু ভাব নিয়ে বললাম—
— “আচ্ছা, তাহলে কাল থেকে আমার দিকে তাকাতে হলে টাকা দিতে হবে।” 😎
উনি অবাক হয়ে বললেন—
— “কত টাকা?” 🤨
আমি বললাম—
— “প্রতিদিন আমাকে দেখতে হলে ৫০ টাকা দিতে হবে।” 😌
উনি একটুও না ভেবে বললেন—
— “আচ্ছা, সমস্যা নেই। দিবো।” 😂
আমি তো অবাক!
— “সত্যি দিবেন?”
উনি মুচকি হেসে বললেন—
— “হ্যাঁ, তবে তোমার একটা সমস্যা আছে।”
আমি বললাম—
— “কী সমস্যা?”
উনি বললেন—
— “তোমার মানিব্যাগ তো আমার কাছেই থাকে। তাই তোমার মানিব্যাগ থেকে ৫০ টাকা নিয়ে আবার তোমাকেই দিয়ে দেবো। তোমাকে দেখতে হলে তোমার টাকাই খরচ হবে!” 😂😂
আমি বললাম—
— “এটা কেমন হিসাব? টাকা আমার, আবার আমাকে দেওয়ার নাম করে আমার কাছ থেকেই নিয়ে নিচ্ছেন!” 😑
উনি বললেন—
— “সংসার বুঝতে শিখো। এখানে টাকা কার, সেটা গুরুত্বপূর্ণ না… কে খরচ করছে সেটাই গুরুত্বপূর্ণ!” 😏😂
আমি বললাম—
— “তাহলে তো আমি শেষ! আমার মানিব্যাগও আপনার, টাকা-পয়সাও আপনার, এখন আবার আমার দিকে তাকানোর লাইসেন্সও আপনার কাছে!” 😭😂
উনি হেসে বললেন—
— “শুধু লাইসেন্স না, তোমার ওপর অধিকারটাও আমার।” ❤️আমি একটু চুপ করে গেলাম।
তারপর বললাম—
— “আচ্ছা, ৫০ টাকা বাদ দিলাম। এত রাতে আমার দিকে তাকিয়ে থাকেন,
দোয়া করবেন।
2026-08-19 14:31:33