@sheikh_shanto973: টিকিট হাতে স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করি। ট্রেন আসে, ট্রেন যায়, কিন্তু সেই ট্রেন আসে না -যে ট্রেন আমাকে তোমার কাছে নিয়ে যায়। টিকিটের মেয়াদ চলে যায়, রাত থেকে দিন হয়, দিন থেকে রাত। নতুন যাত্রী, নতুন মুখ; কাউকে আমি চিনি না। কেউ আমাকে বলে না, "কোথায় যাবেন?" আমি শুধু অপেক্ষা করি। সেই ট্রেন আসে না কেন? রামু কাকা কেন আমাকে ডাকে না? কেন আমাকে নিয়ে হাসি-তামাশা করে না? রামু কাকা বেঁচে নেই, ট্রেনটাও নাকি অকেজো। তবুও আমি অপেক্ষা করি-দেখা হবে তোমার-আমার। #sheikh_shanto973