@user758639460053: আমি তো ব্যাকুল হই তোমার ভেজা চুল, গাঢ় কাজল চোখ, পরনে শাড়ি দেখে কিংবা নূপুরের শব্দে। কত প্রেম আর আদর অপচয় হয়, শুধু তুমি পাশে নেই বলে! আমি তো উতলা হই তোমার শূন্যতায়! তুমি পাশে থাকলে, ভালোবাসলে দুঃখ আর পায় কই? বলো.. অভিমানে নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠে যখন তোমার বুকে ঠাঁই খুঁজি, তুমি তো দূরেই থাকো, কাছে আসো না। আর আমি চাই আলিঙ্গন, খুব শক্ত আলিঙ্গন। যে আলিঙ্গনে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। আমি তো পাগল তোমার জন্য। তুমি সবই বোঝো, সবই জানো। এই যে এত হাহাকার, এতশত হতাশা, দুঃখ সব এক নিমিষেই ফুরিয়ে যায় তোমার ভালোবাসা পেলে। তোমার ঠিক একটা দিনের ভালোবাসা আমাকে এক যুগ ভালো রাখতে পারে। আমি তো উন্মাদ হই তোমার আদরে। বুকের আষ্টেপৃষ্টে মিশে থাকার ইচ্ছেরা বড্ড অসহায় করে তোলে! এই যে অভিমানে সুনসান নীরবতায় তোমায় এত করে ডাকি, কই? তুমি তো সাড়া দাওনা। চোখে চোখ রেখে, এ ঠোঁটে চুমু খাওনা! আমি তো ব্যাকুল হই তোমার জন্য। তুমি কাছে থাকলে সব প্রেম, সব আদর অপচয় হতো না। সব তুমিই নিতে। দূরে থাকলে প্রেম জমে? বলো... কাছে আসতে হয়, ভালোবাসতে হয়, কথা বলতে হয়, দুচোখ ভরে দেখতে দিতে হয়। আমি তো নষ্ট হই তোমার অবহেলায়! অথচ তুমি ভালোবাসলেই আমি সব রোগ-শোক কাটিয়ে উঠতে পারি সহজে। তোমায় পেলে পৃথিবীতে আমার চাইতে সুখী আর কে হতে পারে? বলো... লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

ত ন্ম য় 🖤
ত ন্ম য় 🖤
Open In TikTok:
Region: BD
Thursday 20 August 2026 07:52:14 GMT
10095
445
6
96

Music

Download

Comments

aatc84
নিশ্বাসে তুমি :
জোশ লিখছেন ধন্যবাদ❤️❤️❤️❤️❤️
2026-08-21 05:18:24
1
mdhamidulislam233
কল্পনাহীন কবি :
🥰🥰🥰
2026-10-07 05:59:59
1
rajurbow3
Rajur bow 🥰🫀💓😎 :
@Mr Raju তুমি আমার 🥰আমি তোমাকে পেয়ে গেলে সব ভুলে যাবো🥰
2026-08-22 15:03:31
1
tonmoyvai910
তন্ম_য় :
🌸🌸🌸
2026-08-20 07:56:52
0
tonmoyvai910
তন্ম_য় :
🌸🌸🌸
2026-08-20 07:56:52
0
To see more videos from user @user758639460053, please go to the Tikwm homepage.

Other Videos


About