@jibonrana772: প্রচন্ড ব্যথা বুকে নিয়ে বলছি..! তুমি আমার ভালোবাসার কখনো বুঝতে চেষ্টা করো নাই মায়াবতী, কোনো এক পথের মোড়ে যদি দেখা হয় এবং আমি যদি হঠাৎ প্রশ্ন করে বসি যে তোমাকে সবচেয়ে বেশি ভালো কে বেসেছিল বা এখনো বাসে, হয়তো তুমি মুখ লুকিয়ে অন্য কারো নাম বলবে, আর আমিও তা হাসিমুখে মেনে নেবো। আমি জানি, এতদিন তুমি নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছো, তুমি তো জানো সুন্দর ফুলের মধ্যেও পোকা থাকে এবং চাঁদের বুকেও দাগ থাকে, এমনকি সুন্দর নীল আকাশের বুকেও কখনো কখনো কালো মেঘ জমে। তেমনি আমিও হয়তো তোমার বুকের খুব গভীরে অজান্তেই ছায়ার মতো থেকে যাবো কিংবা গেছি এই যে তুমি মনে রেখেও ভুলে যাওয়ার বাহানা করো, আর আমি বারবার ভুলে যাই যে তোমাকে আমার ভুলে যেতে হবে; ভুল করে হলেও তোমাকে ভুলে যেতে হবে..!💔😅