@rubayatridhi4: জীবনে ১০০টা ভালো কাজ করেও কখনো কখনো একটা ভুলের কাছে সবকিছু হার মানতে হয়। মানুষ তোমার কতবার পাশে ছিলে, কতবার সাহায্য করেছো, কতটা ভালো চেয়েছো—সেগুলো ভুলে যেতে পারে। কিন্তু তোমার করা একটা ভুল তারা খুব সহজেই মনে রাখবে। অথচ মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আমরাও ভুল করি, কষ্ট দিই, আবার নিজের ভুল বুঝে বদলানোর চেষ্টা করি। তাই কারো একটা ভুল দিয়ে পুরো মানুষটাকে বিচার করা উচিত নয়। কারণ একটি ভুল কখনোই একজন মানুষের পুরো গল্প হতে পারে না। 🖤 #NiroobGolpo #মনেরকথা #জীবনেরকথা #নীরবগল্প #fyp