@sabbir35466588: কিছু সম্পর্ক আসলে কখনোই শেষ হয় না, শুধু একসময় কথা বলা বন্ধ হয়ে যায়…! অভিমান জমতে জমতে দূরত্ব বাড়ে, একসময় দু’জন মানুষই দু’জনের জীবনে অচেনা মানুষের মতো হয়ে যায়। তবুও মনের কোনো এক কোণে সেই মানুষটার জন্য মায়াটা থেকে যায়, থেকে যায় পুরোনো কথাগুলো, একসাথে কাটানো মুহূর্তগুলো আর হাজারটা না বলা কথা…! কথা হয় না, যোগাযোগ নেই, তবুও সম্পর্কটা মন থেকে মুছে যায় না। কিছু মানুষ জীবনে থেকে না থেকেও সারাজীবন মনের একটা অংশ হয়ে থাকে…! :) 😅❤️🩹🕊️