selim 69 :
.....একদিন ফুটবল মাঠে একজন ছেলেকে দেখেছিলাম, যে বল পায়ে নিলে মনে হতো ফুটবলটা যেন তার কথা শুনছে। ড্রিবল, স্কিল, হাসি আর সাহস দিয়ে সে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সেই ছেলেটার নাম নেইমার জুনিয়র। 💔🫠🫠
২০১৪ বিশ্বকাপে ভয়ংকর ইঞ্জুরিতে স্বপ্ন ভেঙে গিয়েছিল, ২০১৮ বিশ্বকাপে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল,২০২২ বিশ্বকাপেও ট্রফির স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। আর ক্যারিয়ারের শেষ দিকটা তো যেন ইঞ্জুরির সঙ্গেই যুদ্ধ বারবার ফিরে আসা, আবার ইঞ্জুরি আবার নতুন করে শুরু করা।💔💔❤️🩹
তবুও নেইমার কখনো থামেনি। যতবার মানুষ ভেবেছে তার গল্প শেষ, ততবার সে ফিরে এসেছে নতুন আশা নিয়ে।
হয়তো সে বিশ্বকাপ জিততে পারেনি, হয়তো সব স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু ফুটবলকে যে আনন্দ, সৌন্দর্য আর জাদু সে উপহার দিয়েছে, সেটা কোনো ট্রফি দিয়ে মাপা যাবে না❤️আর যদি সত্যিই এটাই নেইমারের শেষ অধ্যায় হয়,
তাহলে এটা শুধু একজন ফুটবলারের অবসর নয়।
এটা এমন একজন খেলোয়াড়ের বিদায়, যার খেলা দেখে একটা প্রজন্ম বড় হয়েছে।❤️🩹
ধন্যবাদ নেইমার, সবকিছুর জন্য। মাঠ থেকে তোমার বিদায় হয়তো বাস্তবতা, কিন্তু ভক্তদের হৃদয় থেকে তোমার নাম কোনোদিন মুছে যাবে না.....💔🫶🫶🥹
2026-08-21 10:10:19