@_its_fati_09: কিশোরী বয়সের সেই অল্পবয়সী, অবুঝ আমির কাছে আপনি একদিন এসে খুব আপন হয়ে গিয়েছিলেন। তারপর থেকে আপনাকে ছাড়া নিজেকে ভাবার অভ্যাসটা আর হয়ে ওঠেনি। কখন যে আপনি আমার দিনের সবচেয়ে পরিচিত অংশ হয়ে উঠলেন, কখন যে আমার ভালো থাকা, মন খারাপ, হাসি আর অভিমানের সঙ্গে এতটা গভীরভাবে জড়িয়ে গেলেন, তা আমি নিজেও বুঝতে পারিনি। তাই বলছিলাম, কিশোরী বয়সে যেভাবে আমার হয়েছিলেন, বৃদ্ধ বয়স পর্যন্ত ঠিক সেভাবেই আমার ব্যক্তিগত হয়েই থাকবেন, প্লিজ! আপনার প্রতি আমি একটু বেশিই অভ্যস্ত। আর এই অভ্যাসটা বয়সের সঙ্গে সঙ্গে কমে যাওয়ার নয়, জনাব। বরং কিশোরী বয়স থেকে শুরু হওয়া এই আপন করে রাখার অভ্যাসটা একদিন কাঁপতে থাকা বৃদ্ধ হাতেও থাকবে। আপনি শুধু আমার হয়ে থেকে যাবেন জনাব। শেষ বয়সে কাঁপতে থাকা হাত দুটো নিয়েও আমি আপনাকে নিজের কাছে সযত্নে আগলে রাখব। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাকে ভালো-টালো বাসি না! শুধু আপনি না থাকলে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সবকিছু অসম্ভব রকমের কঠিন লাগে। মৃত্যু অবধারিত মনে হয়, এই যা!🕊️🤍 #creatorsearchinsights #createsightinsight #fyp #photo #foryou
♬♡𝐅𝐚𝐭𝐢♡♬
Region: BD
Friday 21 August 2026 12:49:08 GMT
Music
Download
Comments
ᥫ᭡~𝑩𝒊𝒓𝒅𝑭𝒍𝒐𝒘𝒆𝒓~♥︎ :
Last line gula nil chirkut er😌💙
2026-08-22 07:41:30
0
To see more videos from user @_its_fati_09, please go to the Tikwm
homepage.