Ami Laka :
❤️আমি ভুলে গেছি, শেষবার আমি কার সাথে মন খুলে কথা বলেছিলাম, নির্দ্বিধায় কবে আমি মন খুলে হেসেছিলাম!
আমি ভুলে গেছি তোমাকে, তোমার সাথে জুড়ে থাকা সকল অনুভূতিগুলোকে। তোমার চেহারা, আওয়াজ, ভাবনা—সবকিছুই এখন আমার কাছে অজানা।
আমি ভুলে গেছি পুরনো নিজেকে, যে সবসময় মোটিভেটেড থাকতো, সব পরিস্থিতি একাই সামলে নিতে জানতো; যাকে বিশ্বাস করে অন্যরা নিজের সমস্যার কথা বলতো।
আমি ভুলে গেছি শেষবার কবে আমি রাত ১১টার আগে ঘুমিয়ে ছিলাম, ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম, সকালের নরম আবহাওয়ায় হাঁটতে বের হয়েছিলাম।
আমি ভুলে গেছি শেষবার কবে আমি খুশি খুশি দিনের সব কাজ করেছিলাম, বন্ধুদের সাথে চায়ের আড্ডা দিয়েছিলাম, খেলাধুলা করেছিলাম, আর একসাথে ঘুরতে গিয়েছিলাম।
আমি ভুলে গেছি কী কাজ করলে আমার ভালো লাগতো, কোথায় গেলে আমি শান্তি পেতাম, আমি কী চাই আর কী চাইতাম!
আমি ভুলে গেছি স্বপ্ন দেখা; নিজেকে ভালো রাখা, অন্যের খুশির কারণ হওয়া, ডিফিকাল্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করা, নিজের সাথে অন্যকেও সান্ত্বনা দেওয়া। আমি ভুলে গেছি সবই।
অনেক চেষ্টার পরেও আমি কিছুই মনে করতে পারছি না। আমি কোনোভাবেই নিজের কাছে ফিরতে পারছি না।😭🌹❤️
2026-08-21 22:13:13