Md. Firoz :
আমি চাইলেও ভুলতে পারলাম না। আমি ভাবতাম, সত্য ভালোবাসা মানেই শান্তি, মানেই নিশ্চয়তা। কিন্তু তুমি প্রমাণ করে দিলে—কখনো কখনো সত্য ভালোবাসাই মানুষের বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। আমি যতটুকু সত্য দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, তুমি ততটাই সহজে আমাকে ভুলে গেলে। যেন তুমি আর আমি দুজনেই আলাদা পৃথিবীর মানুষ—একজন ভালোবাসার সত্য ধরে বেঁচে থাকে, আর অন্যজন সহজে দূরে চলে যায়...!! আমার ভালোবাসাটা ছিল শুধু তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তুমি তা দেখলে না; দেখার চেষ্টাও করলে না। তুমি বুঝলে না, আমার ভালোবাসা ছিল না কোনো খেলা, না কোনো অভ্যাস; এটা ছিল আমার বেঁচে থাকার কারণ। তোমার জন্য আমি নিজের সবকিছু হারিয়েছি—স্বপ্ন, শান্তি, ঘুম, এমনকি নিজের ভেতরের আলোটাও। অথচ তুমি চলে গেলে কোনো ব্যাখ্যা ছাড়াই, যেন আমার অস্তিত্বই তোমার কাছে কোনোদিন পৌঁছায়নি...!! তোমাকে হারানোর পর বুঝেছি—কিছু কষ্ট আছে, যা চোখের পানিতেও ব্যাখ্যা হয় না; কেবল নিঃশ্বাসে টের পাওয়া যায় তার গভীরতা। রাতে ঘুম ভেঙে গেলে মনে হয়, আমি যেন অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছি, আর যেখানে তাকাই সেখানেই শুধু তোমার না-থাকার চিহ্ন। তুমি আমার জীবনে এমন একটি শূন্যতা রেখে গেছ, যা কোনো শব্দ, কোনো মানুষ, কোনো সময় পূরণ করতে পারে না..!!🙂
2026-08-23 15:53:43