@rk.rajib06: মাদক কারবারি ও সেবীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি! তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত গড়তে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল মাদকবিরোধী সমাবেশ ও প্রতিবাদ মিছিল। আজ শনিবার বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে বাঞ্ছারামপুর মডেল থানার উদ্যোগে এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা দেন— "বাঞ্ছারামপুরের মাটিতে মাদকের কোনো স্থান নেই। অপরাধী বা মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।" এসময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব রমজান মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। আসুন, মাদকের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হই! 💪🔥 #AntiDrugCampaign #Bancharampur #BancharampurPolice #Brahmanbaria #StopDrugs