@jubayed4444: ### রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার **ঈশ্বরদী (পাবনা):** পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের ‘স্নিগ্ধা’ ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেনা সদস্যের নাম **সজীব মোল্লা (২৭)**। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। প্রায় ৮-৯ বছর ধরে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, ডিউটি শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মী ও আশপাশের লোকজন উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, **প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।** এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। **তথ্যসূত্র: আমার দেশ** #XNNNEWS #রূপপুর #রূপপুরপ্রকল্প #ঈশ্বরদী #পাবনা

XNN
XNN
Open In TikTok:
Region: BD
Sunday 23 August 2026 05:43:54 GMT
59276
1772
73
117

Music

Download

Comments

user523981068804
❤️ স্বপ্নের রানী ❤️ :
how possible?
2026-08-23 17:52:52
2
hmamjad2692
Eng,Amjad Hossain :
আহারে পুরুষ মানুষ 😞
2026-08-23 11:29:32
18
jesminaw
Akram :
আমি ওইখানে জব, করি, কিনতু, কিছুই তো, শুনতে পাইলাম না
2026-08-23 17:43:50
8
a..s.asif0
A. S Asif :
আমাদের এলাকার পাশের এলাকায় বাড়ি 😭
2026-08-23 10:47:29
5
ajmiraz63
উড়াল পাখি 🐦 :
জী এইটা সত্য,,, কেনো,,কেউ মেরে ফেলেছে,,নাকি নিজে মরেছে তা জানি না,, কিন্তু মারা গেছে
2026-08-24 01:22:09
2
shifat66778
@Shifat-6677 :
রহস্য জনক মনে হচ্ছে
2026-08-23 17:39:46
1
sagormunia
🥰তাজিম রহমান সাগর 🥰 :
ভাই এটা কি সত্যি কথা 😔
2026-08-23 16:50:50
2
samiul.islam2423
Samiul Islam :
২০২৪ জুলাইয়ের পরে এইরকম বাংলাদেশ আশা করিনি
2026-08-23 17:43:51
1
saddamtobibur23
tobibur saddam :
এই কনটেন্টে কাকে উদ্দেশ্য করে মন্তব্য??? সেনা সদস্যের আত্ম হত্যা বিষয় নিয়ে গবেষণা বিচার বিশ্লেষণ করেছি।
2026-08-23 16:27:25
2
userbeimanmanus00
দুনিয়ার মানুষ বড় বেইমান :
আমি ওখানে জব করি কই তেমন তো কিছু শুনি নাই
2026-08-23 17:04:57
1
md.rafiqul.islam4455
Md Rafiqul Islam :
পুরুষ কখনো কারো আপন হতে পারে নাই
2026-08-23 14:51:15
1
sr18627
S💖R :
হ্যাঁ আমাদের বাসার কাছে এটা
2026-08-24 12:55:32
0
user9337627801232
মোঃ আনোয়ার হোসেন তালুকদার :
এটার কটিন বিচার চাই
2026-08-23 15:29:26
0
tulika.akter.sabr6
ডোরেমন 💖 :
kmne ki 💔💔
2026-08-24 14:01:26
0
robinmunshi323
Robin Munshi :
কারন টা কি
2026-08-23 16:01:30
0
mojahit02
MOJAHIT Chowdhury :
2026-08-23 15:29:39
0
user8726159849626
ahmed :
এই দেশে কোন বিচার হইবনা দেইকেন এটা বাংলাদেশ 🥹🥹🥹
2026-08-23 15:35:42
4
ciku1448
ciku😙🤍 :
buya news
2026-08-23 17:51:52
0
itsmeobito0702
মাটির মানুষ🥰 :
একই কাজ আমার ও করতে হবে😢
2026-08-24 02:48:59
0
To see more videos from user @jubayed4444, please go to the Tikwm homepage.

Other Videos


About